ঢাকাবৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

নেছারাবাদে প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর আশ্বাস: নবাগত জেলা প্রশাসকের

প্রতিবেদক
Daily Somor Diganta
ডিসেম্বর ২৫, ২০২৫ ১০:০২ অপরাহ্ণ
Link Copied!

‎মোঃ গোলাম আযম আছলাম, ‎পিরোজপুর সংবাদদাতা:

‎গত ২২ ডিসেম্বর (সোমবার) নেছারাবাদ উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবু সাঈদ এর আগমনেকে কেন্দ্র করে দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টার দিকে নেছারাবাদে এসে শুরুতেই জেলা প্রশাসক নেছারাবাদ ‘ভূমিসেবা সহায়তা কেন্দ্র’-এর শুভ উদ্বোধন করেন। এ সময় তার সাথে উপজলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

‎এরপর তিনি উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন। সভায় নেছারাবাদের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা, শিক্ষক, অফিসার্স, সাংবাদিক, ইমাম, সুশীল সমাজ এবং বিভিন্ন পেশাজীবীদের বক্তব্য শুনেন।

সভায় সভাপতিত্ব করেন ​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব অমিত দত্ত। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) জনাব রায়হান মাহমুদ।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) সাবিহা মেহবুবা, ​এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন জয়, নেছারাবাদ আর্মি ক্যাম্প ইনচার্জ ​ক্যাপ্টেন আল আরাফ, থানা অফিসার ইনচার্জ (ওসি) ​মেহেদী হাসান। মতবিনিময় সভা শেষে চলাচলে অক্ষম প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন জেলা প্রশাসক।

‎​মতবিনিময় সভা শেষে বিকাল ৩টায় জেলা প্রশাসক নেছারাবাদ উপজেলার পশ্চিম পাড়ে অবস্থিত মিয়ারহাট বন্দরের কৌরিখাড়া বিসিক শিল্প নগরী পরিদর্শন করেন। সেখানে তিনি ক্ষুদ্র ও কুটির শিল্পের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন। বিসিকের জরাজীর্ণ রাস্তাঘাট, বিসিক সংলগ্ন ভরাট হয়ে যাওয়া খাল এবং সন্ধ্যা নদীর পাড় পরিদর্শন করেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এ সময় তার সাথে পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন বিসিক শিল্প নগরীর ম্যানেজার জনাব রিয়াজুল হাসান ও সুটিয়াকাটি ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সানু এবং বিসিকের ব্যবসায়ীবৃন্দ।

‎সফরের শেষ পর্যায়ে আসরের সময়ে তিনি ফজিলা রহমান মহিলা ডিগ্রি কলেজ পরিদর্শন করেন এবং কলেজের শিক্ষক, অভিভাবক প্রতিনিধি, ছাত্রী ও সুশীল সমাজের সাথে মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ এস এম জহিরুল ইসলাম। সঞ্চালনা করেন কলেজের অফিস সহকারি মোঃ শাহিন। মতবিনিময় সভায় উপরোক্ত অফিসার্সবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments