
আরিফ রববানী, ময়মনসিংহ সংবাদদাতা:
ময়মনসিংহের গফরগাঁওয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পছন্দের প্রার্থীকে মনোনয়ন না দেওয়ায় মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতার কর্মী সমর্থকদের বিক্ষোভে শহরে সৃষ্ট আতঙ্কতি পরিবেশ অবশেষে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আবদুললাহ্ আল মামুন ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ আশরাফুল করিমের যৌথ প্রচেষ্টায় শান্ত হয়েছে। দীর্ঘ প্রায় ছয় ঘন্টা পর অবশেষে তাদের অক্লান্ত পরিশ্রমে স্বাভাবিক হয়েছে ঢাকা-ময়মনসিংহ রেলওয়ে ট্রেন চলাচল।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুললাহ আল মামুনের সার্বিক তত্ত্বাবধানে গফরগাঁও উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অভিযানে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম আতিকুর রহমান, ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার একটি টিমসহ পুলিশ প্রশাসনের বিভিন্ন ইউনিট এবং সেনাবাহিনীর সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন।
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবদুললাহ্ আল মামুন এর পরিচালনায় দীর্ঘ সাড়ে ৬ ঘন্টা পর গফরগাঁও রেলস্টেশন থেকে ট্রেন ছেড়ে যাওয়ায় যাত্রীদের ভোগান্তির অবসান ঘটায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে তারা। গফরগাঁও উপজেলার আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় ব্যবসা বাণিজ্য স্বাভাবিক হওয়ায় ব্যবসায়ীরাও পুলিশকে কৃতজ্ঞতা জানাচ্ছে।
গফরগাঁও রেলস্টেশন এলাকায় সৃষ্ট অচলাবস্থা নিরসনে পুলিশ প্রশাসন, গোয়েন্দা শাখা ও সেনাবাহিনী যৌথভাবে কাজ করে। একাধিক দফা চেষ্টা ও পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে অবশেষে গফরগাঁও রেলস্টেশন থেকে ট্রেন ছেড়ে যায়। এতে দীর্ঘ সময় ধরে আটকে থাকা যাত্রীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেন।
এর আগে শনিবার ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চুকে বিএনপির মনোনয়ন দেওয়ায় মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠে গফরগাঁও এলাকা। বাচ্চুর মনোনয়ন সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে মনোনয়নবঞ্চিত ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সিদ্দিকুর রহমান ও তাঁর ভাতিজা মুশফিকুর রহমানের অনুসারীরা রবিবার দ্বিতীয় দিনের মতো গফরগাঁও পৌরশহর ও রেললাইন অবরুদ্ধ করে রাখে। দফায় দফায় অগ্নিসংযোগ, রেললাইনে স্লিপার ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং ধাওয়া-পাল্টা ধাওয়ায় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। দুই দফায় ৬ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।শনিবার বিকেলে গফরগাঁও স্টেশনে তাণ্ডব চালায়। স্টেশন মাস্টারের কক্ষে তালা ঝুলিয়ে রেললাইনের ওপর আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। তাদের আন্দোলনের আতঙ্কে শহরের সব ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ হয়ে যায়। অভ্যন্তরীণ সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষ দুর্ভোগে পড়েন। দীর্ঘ সময় পর ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আবদুললাহ্ আল মামুন ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ আশরাফুল করিম সঙ্গীয় ফোর্স নিয়ে অনেক প্রচেষ্টার পর ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করতে সক্ষম হওয়ায় জেলা পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করেছে সাধারণ মানুষ।
এ সময় গফরগাঁও থানার অফিসার ইনচার্জ এএসএম আতিকুর রহমান, জেলার গোয়েন্দা শাখার টিমসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করেন।
পুলিশ সূত্র জানিয়েছে, উপজেলায় যেনো আর কোন অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয় সে জন্য বর্তমানে রেলপথে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।