ঢাকাবৃহস্পতিবার , ১ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

গুলশান কার্যালয়ে সংরক্ষিত শোক বইতে ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের এঁর স্বাক্ষর

প্রতিবেদক
Daily Somor Diganta
জানুয়ারি ১, ২০২৬ ৯:২৭ অপরাহ্ণ
Link Copied!

৩০ ডিসেম্বর (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শোক প্রকাশের জন্য তাঁর গুলশান কার্যালয়ে রক্ষিত শোক বইতে স্বাক্ষর করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

তাঁর সঙ্গে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মেডিকেল থানা সভাপতি, ঢাকা-১৭ আসনে জামায়াতের নমিনি ডা. এসএম খালিদুজ্জামান।

এ সময় জামায়াত নেতৃবৃন্দ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ উপস্থিত বিএনপি নেতৃবৃন্দের প্রতি সমবেদনা জানান।

শোক বইতে স্বাক্ষর প্রদান শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের সামনে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং করেন।

Comments