ঢাকাবৃহস্পতিবার , ১ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

তারেক রহমান ও তাঁর শোক-সন্তপ্ত পরিবারবর্গকে সমবেদনা জানাতে গুলশান কার্যালয়ে আমীরে জামায়াত

প্রতিবেদক
Daily Somor Diganta
জানুয়ারি ১, ২০২৬ ৯:৩২ অপরাহ্ণ
Link Copied!

১ জানুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর শোক-সন্তপ্ত পরিবারবর্গকে সমবেদনা জানাতে বিএনপি চেয়ারপারসন-এর গুলশান কার্যালয়ে যান।

শোক বইয়ে আমীরে জামায়াতের স্বাক্ষর

এ সময় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেন এবং শোক বইতে স্বাক্ষর করেন।

তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কুশলাদি জিজ্ঞাস করেন ও তাঁকে সান্তনা দেন। তাঁর পরিবারবর্গ ও সহকর্মীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাহ উদ্দিন আহমদ এবং ডা. জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

আমীরে জামায়াতের সঙ্গে ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন ও মোবারক হোসাইন প্রমুখ।

Comments