ঢাকাসোমবার , ২ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

আগামীকাল কটিয়াদীতে আসছেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান

প্রতিবেদক
Daily Somor Diganta
ফেব্রুয়ারি ২, ২০২৬ ১১:৫২ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ অফিস:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান আগামী ৩ ফেব্রুয়ারি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় সফর করবেন। তাঁর আগমনকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক প্রস্তুতি চলছে।

কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার ও নায়েবে আমীর সাইদুল হক বিএসসি বিষয়টি নিশ্চিত করে জানান, ৩ ফেব্রুয়ারি সকাল ৮টায় কটিয়াদী সরকারি কলেজ মাঠে একটি ঐতিহাসিক জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচন ও সাংগঠনিক কার্যক্রমকে সামনে রেখে এই জনসভার আয়োজন করা হয়েছে। জনসভায় ডা. শফিকুর রহমান চলমান রাজনৈতিক পরিস্থিতি, দলীয় অবস্থান এবং ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য দিতে পারেন।

কিশোরগঞ্জ-২ আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী শফিকুল ইসলাম মোড়ল জানান, এই জনসভাকে কেন্দ্র করে দলীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে। তাঁর মতে, জনসভাটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

জনসভাকে ঘিরে জামায়াতে ইসলামীর স্থানীয় ইউনিট ও অঙ্গসংগঠনগুলোর পক্ষ থেকে সাংগঠনিক প্রস্তুতি নেওয়া হয়েছে। আয়োজকেরা জানিয়েছেন, কর্মসূচিটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Comments