ঢাকামঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব হিজাব দিবসে ঢাবিতে ‘HIJAB:SYMBOL OF PRIDE AND FREEDOM’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রতিবেদক
Daily Somor Diganta
ফেব্রুয়ারি ৩, ২০২৬ ১২:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

বিশ্ব হিজাব দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘HIJAB:SYMBOL OF PRIDE AND FREEDOM’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

ডাকসুর উদ্যোগে ১ ফেব্রুয়ারি বিকেল ৩.০০টায় টিএসসি মিলনায়তনে ‘HIJAB:SYMBOL OF PRIDE AND FREEDOM’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত ইসলামিক স্কলার, তারবিয়াহ এডুকেশন নেটওয়ার্কের চেয়ারম্যান, প্রফেসর মোখতার আহমাদ, শিক্ষক ও গবেষক ড. নাজমুন নাহার, আস সাহওয়া ইন্সটিটিউট অব নলেজের পরিচালক রাইসা রিফাত জুইন।

সেমিনারে বক্তারা হিজাবের ধর্মীয়, সামাজিক ও নৈতিক গুরুত্ব তুলে ধরেন এবং সেই সঙ্গে হিজাব নারীর মর্যাদা, পরিচয় ও ব্যক্তিস্বাধীনতার প্রতীক সেটিও উল্লেখ করেন। এছাড়াও সমাজে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ধর্মীয় অধিকার রক্ষায় হিজাবের গুরুত্ব অপরিসীম বলেও আলোচনা করেন বক্তারা। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও প্রায় ২ হাজার শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ডাকসুর ভিপি সাদিক কায়েমের সভাপতিত্বে সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত নারী প্রয়াসের সভানেত্রী ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামীমা তাসনীম, রাষ্ট্রবিজ্ঞানী ও ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়শিয়ায় জেন্ডার গবেষণা ফেলো সুমাইয়া রাবেয়া এবং ডাকসুর কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে ছালমা।

ডাকসুর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সাবিকুন্নাহার তামান্না ও উম্মা উসওয়াতুন রাফিয়ার সঞ্চালনায় সেমিনারে আরও উপস্থিত ছিলেন ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দীন।

দিবসটি উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় ১২০০ শিক্ষার্থীকে হিজাব উপহার প্রদান করে ডাকসু।

Facebook Comments Box