স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার ছোট আজলদি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ধানের শীষের স্লোগান এবং ভোট চাওয়া শেখানো হচ্ছে। যার ভিডিও ইতিমধ্যে সোসাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। উক্ত প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক সরাসরি এ কাজের তদারকি করছেন এবং প্রয়োজনে বেত দিয়ে শিক্ষার্থীদের শারীরিক শাস্তি দিচ্ছেন।

প্রতিষ্ঠান প্রধানের সাথে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যখন উক্ত ঘটনা ঘটে তখন আমি প্রতিষ্ঠানে ছিলাম না এবং আমার কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। আমি এ বিষয়ের সাথে জড়িত না।
Facebook Comments Box

