ঢাকারবিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

কটিয়াদীতে জামায়াতের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রতিবেদক
Daily Somor Diganta
ফেব্রুয়ারি ২২, ২০২৬ ১১:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম শামীম:

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে কটিয়াদী উপজেলা জামায়াতের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক রমজান আলী। তিনি তার বক্তব্যে বলেন, “বায়ান্নর ভাষা আন্দোলন আমাদের স্বাধিকার আন্দোলনের মূল প্রেরণা। বাংলা ভাষার মর্যাদা রক্ষায় যারা জীবন দিয়েছেন, জাতি তাদের চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে।” তিনি বর্তমান প্রজন্মকে ভাষার মর্যাদা রক্ষায় সচেষ্ট হওয়ার আহ্বান জানান।

কটিয়াদী উপজেলা আমীর সহকারী অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদারের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: জেলা ইউনিট সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান, কটিয়াদী উপজেলা, মাওলানা শফিকুল ইসলাম মোড়ল, সভায় অন্যান্যদের মাঝে আরও আলোচনা পেশ করেন উপজেলা নায়েবে আমীর ছাইদুল হক বিএসসি, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মাওলানা আলী কাউসার রণি, পৌর আমীর আনিসুজ্জামান রুবেল মাস্টার এবং জালালপুর ইউনিয়ন আমীর বিল্লাল হোসেন বিএসসি প্রমুখ।

বক্তারা দৈনন্দিন জীবনে বাংলা ভাষার শুদ্ধ চর্চা এবং জাতীয় পর্যায়ে মাতৃভাষার সঠিক গুরুত্ব বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। সভা শেষে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box