আহসানুল হক জুয়েল, কিশোরগঞ্জ সংবাদদাতা:
বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা আইনজীবী শাখার উদ্যোগে আজ মঙ্গলবার ১০ মার্চ ২০২৬ বিকাল ৪ ঘটিকায় জজ কোট ডিসি ক্যান্টিন মিলনায়তনে আইনজীবী থানা শাখার সাধারণ সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর কিশোরগঞ্জ জেলা আমির অধ্যাপক মোঃ রমজান আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার সহকারী সেক্রেটারি শামছুল আলম সেলিম, সভাপতিত্ব করেন জেলা আইন ও মানবাধিকার সম্পাদক এডভোকেট মোসলেহ উদ্দিন সুমন।
বক্তব্য রাখেন শহর সেক্রেটারি আবু নাঈম, কিশোরগঞ্জ সদর উপজেলা আমির মাওলানা নজরুল ইসলাম, মাওলানা আবু হানিফ, সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট আলাউদ্দিন আহমেদ, মোঃ মোস্তাফিজ, এডভোকেট দবির উদ্দিন, এডভোকেট শামসুল আলম, এডভোকেট আতিকুল ইসলাম, এডভোকেট আলাল হুসাইন, এডভোকেট আইয়ুব আলী, আহমেদ, এডভোকেট মহিউদ্দিন, এডভোকেট বাবুল।
ইফতার পূর্ব অনুষ্ঠানে কিশোরগঞ্জ আইনজীবী শাখা কে থানা শাখায় রূপান্তরিত করা হয় এবং নতুন কমিটি গঠন করা হয়। নতুন থানা কমিটিতে যারা আছেন তারা হলেন সভাপতি এডভোকেট মোসলেহ উদ্দিন সুমন সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজ উদ্দিন, বাইতুল মাল সম্পাদক অ্যাডভোকেট আইুব আলী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলামিন, প্রশিক্ষণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুল ইসলাম রুবেল, প্রচার সম্পাদক অ্যাডভোকেট জমির উদ্দিন, আইনজীবী ওয়ার্ড কমিটিতে যারা রয়েছেন তারা হলেন সভাপতি এডভোকেট আতিকুল ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক এডভোকেট শামসুল আলম, বাইতুল মাল সম্পাদক এডভোকেট বাবুল মিয়া, সাংগঠনিক সম্পাদক এডভোকেট শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক এডভোকেট খায়রুল ইসলাম, সহ সেক্রেটারী অ্যাডভোকেট মহসিন আলম, কার্যকরী সদস্য যথাক্রমে এডভোকেট কাজী সাইফুল ইসলাম, সিনিয়র আইনজীবী সালাউদ্দিন আহমেদ। আইনজীবী সহকারী ওয়ার্ড কমিটিতে যারা রয়েছে তারা হলেন সভাপতি মোহাম্মদ জসীমউদ্দীন, সেক্রেটারি মোহাম্মদ মোস্তাকিম, বাইতুল মাল সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন অ্যাডভোকেট মোঃ হাফিজ উদ্দিন।

