ঢাকাশনিবার , ৪ এপ্রিল ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

জনসচেতনতার মাধ্যমেই ডেঙ্গু প্রতিরোধ সম্ভব: ময়মনসিংহে জেলা প্রশাসক সাইফুর রহমান

প্রতিবেদক
Daily Somor Diganta
এপ্রিল ৪, ২০২৬ ১২:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

আরিফ রববানী ময়মনসিংহ:

ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সবাই সচেতন হওয়ার আহবান জানিয়ে ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমান বলেছেন- জনসচেতনতার মাধ্যমেই ডেঙ্গু প্রতিরোধ সম্ভব। তিনি বলেন-শুধু ময়মনসিংহ শহরে না, পুরো জেলায় জনগণকে সচেতন করতে করতে প্রচারণা চালাতে হবে। ব্যাপক প্রচারণা চালানোর মাধ্যমে সবার মধ্যে সচেতনতা সৃষ্টি করতে পারলে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব হবে। কেননা ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসার চেয়ে সচেতনতা জরুরি, তাই আতংকিত না হয়ে ডেঙ্গু মশার বংশ বিস্তার রোধ করতে হবে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকাল ৪টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত “ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম বিষয়ক উদ্বুদ্ধকরণ সভায় সভাপতির বক্তব্যে ডেঙ্গু প্রতিরোধে জেলাবাসীর এই আহবান জানান।

তিনি বলেন, আমরা চাই ডেঙ্গুতে যেন একজনেরও মৃত্যু না হয়। কিন্তু এটি শুধু চাইলেই হবে না। আমাদের সবার সচেতন হতে হবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে ব্যাপক প্রচারণা চালাতে হবে। শুধু ময়মনসিংহ শহরে না, পুরো জেলায় প্রচারণা চালাতে হবে। ব্যাপক প্রচারণা চালানোর মাধ্যমে সবার মধ্যে সচেতনতা সৃষ্টি করতে পারলে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, এডিশ মশাবাহিত ডেঙ্গু জ্বর এখন একটি অ্যাকাডেমিক রোগ, যদি আমরা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার মাধ্যমে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ না করি তাহলে বছরব্যাপী এ রোগটি হওয়ার সম্ভাবনা থেকে যাবে। সে কারণে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।

সভায় ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন, প্রশাসক, স্থানীয় সরকার উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) উম্মে হাবীবা মীরা, সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপিসহ জেলা পর্যায়ে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ সমন্বয় কমিটির সদস্যবৃন্দ, সিটি কর্পোরেশনের ওয়ার্ড পর্যায়ে গঠিত ডেঙ্গু প্রতিরোধ উপকমিটির সদস্যগণ এবং স্থানীয় গণ্যমান্য, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ।

এসময় জেলা প্রশাসক , ডেঙ্গু প্রতিরোধে কর্মকর্তা কর্মচারীদের সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি নিজ নিজ বাসা ও কর্মস্থল পরিষ্কার রাখতেও আহবান জানান। বক্তব্য শেষে প্রশাসনের কর্মকর্তা কর্মচারী সবাইকে সাথে নিয়ে ডেঙ্গু বিষয়ক জনসচেতনতা কর্মসূচির উদ্বোধন করেন।

Comments