ঢাকাSunday , 9 August 2026
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

পাকুন্দিয়ায় জামায়াতের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত

প্রতিবেদক
Daily Somor Diganta
August 9, 2026 3:07 pm
Link Copied!

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা:

‎কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে ভাঙা রাস্তা মেরামতের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাটুয়াভাঙ্গা ইউনিয়ন শাখা ।

‎রবিবার (০৯ আগষ্ট) সকাল ৯টার দিকে পাটুয়াভাঙ্গা  ইউনিয়ন জামায়াতের কর্মীরা পবনখালী–গোলাঘাটা সড়কের নয়াপাড়া জামে মসজিদ থেকে হাবিবুর রহমানের বাড়ি পর্যন্ত সড়কের বড় বড় গর্তগুলো ইট ও বালি দিয়ে ভরাট করেন।

‎অনেক দিন ধরে সড়কের গর্তগুলোর কারণে যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। প্রতিদিন এ পথ দিয়ে চলাচল করা মানুষের জন্য দুর্ভোগ ছিল চরমে। স্থানীয়দের কষ্ট লাঘব করতেই ইউনিয়ন জামায়াত স্বেচ্ছাশ্রমে রাস্তার এসব ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের কাজ শুরু করে।



‎এক অটোরিকশা চালক বলেন, “গর্তে পড়ে গাড়ি নষ্ট হওয়ার ভয় ছিল সবসময়। জামায়াতের এই উদ্যোগে আমরা সত্যিই উপকৃত হলাম।”

‎মেরামত কাজে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা শাখার সহকারী সেক্রেটারি  জামায়াতে ইসলামী মনোনীত পাটুয়াভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ রফিকুল ইসলাম। তিনি বলেন, “মানুষের কষ্ট দেখে চুপ থাকা যায় না। সরকারি মেরামত কবে হবে, তা বলা দায়। তাই নিজেদের উদ্যোগেই জরুরি অংশটি মেরামত করেছি। এটি রাজনৈতিক প্রদর্শন নয়; মানুষের প্রতি দায়িত্ববোধ থেকেই করা।”

‎এসময় আরও উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ডের জামায়াতের সভাপতি মাওলানা আবু সালেহ, মাও. এনামুল হক মাদানি, হাসান মাহমুদ, শফিকুল ইসলাম, অনিক, রানা ও রাতুল।

‎এছাড়া পাটুয়াভাঙ্গা ইউনিয়নের অন্যান্য দায়িত্বশীল ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‎স্থানীয়দের আশা—এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Comments