ঢাকাশনিবার , ৬ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরের বিরামপুর ফুটবল একাডেমির ‘ফুটবলার দুর্জয় পাহান দূর্গা’কে সংবর্ধনা

প্রতিবেদক
Daily Somor Diganta
ডিসেম্বর ৬, ২০২৫ ১১:১৬ অপরাহ্ণ
Link Copied!

মোঃ নয়ন মিয়া, দিনাজপুর সংবাদদাতা:

‎দিনাজপুরের বিরামপুর উপজেলার অন‍্যতম ফুটবল একাডেমি “বিরামপুর ফুটবল একাডেমি” এর পক্ষ থেকে জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট- ২০২৫ এ চাম্পিয়ন ফুটবল দলে অংশগ্রহণকারী বিরামপুরের কৃতি সন্তান ফুটবলার দুর্জয় পাহান দূর্গা’কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
‎বৃহস্প্রতিবার (৪ নভেম্বর) রাতে বিরামপুর শহরের পুরাতন বাজারে অবস্থিত ক‍্যাফে ডে-লাইট রেস্টুরেন্টে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

‎এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ অদ্বৈত কুমার অপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ক্রীড়া ব‍্যক্তিত্ব সরোয়ার হোসেন ও সাবেক ফুটবলার মোস্তাফিজুর রহমান মাসুম।

‎এতে বিরামপুর ফুটবল একাডেমির কর্মকর্তা ডা. মো: শাহ আলম সাজিদ, মনিরুজ্জামান মনির, ইদ্রিস, তুহিন, মাহমুদুল হাসান, ফাহিম রাহাত সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফুটবল একাডেমির কর্মকর্তা রাজু। সংবর্ধনা অনুষ্ঠান শেষে উপস্থিত সবাইকে নিয়ে রাত্রিকালীন প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।

‎বিরামপুর ফুটবল একাডেমির কর্মকর্তা ডা. মো: শাহ আলম সাজিদ জানান, বিরামপুর উপজেলার ফুটবল খেলোয়াড়দের প্রশিক্ষণ ও দক্ষ ফুটবলার তৈরির জন্য বিরামপুর ফুটবল একাডেমি কাজ করে যাচ্ছে। উপজেলার ফুটবল খেলোয়াড়দের উদ্বুদ্ধ করার জন্য বিরামপুরের কৃতি সন্তান ফুটবলার দুর্জয় পাহান দূর্গা’কে একাডেমির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

Facebook Comments Box