পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা:
কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে দুই দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতের কার্যালয়ে গত ২৪ ও ২৫ এপ্রিল (শুক্র ও শনিবার) এই শিক্ষা শিবিরের আয়োজন করা হয়।
শনিবার (২৫ এপ্রিল) সমাপনী দিনে উপজেলা শাখার সেক্রেটারি আ ন ম আব্দুল্লাহ মোমতাজের সঞ্চালনায় এবং উপজেলা আমীর মাওলানা আব্দুল জব্বারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক কাজী সাইফুল্লাহ ও মাওলানা আজহারুল ইসলাম, জেলা রাজনৈতিক বিষয়ক সম্পাদক অধ্যাপক আজিজুল হক। এছাড়া দারসুল কোরআন পেশ করেন বাংলাদেশ মসজিদ মিশনের জেলা সভাপতি এস এম ইউসুফ।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অধ্যক্ষ আবুল কাশেম বিপ্লব, মাওলানা রুহুল আমিন এবং মাওলানা মিনহাজ উদ্দিন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “সাহাবায়ে কেরাম যুগে যুগে দ্বীনের জন্য ত্যাগ ও কুরবানি করে গেছেন, যা আমাদের জন্য অনুসরণীয় আদর্শ। দ্বীন কায়েমের সংগ্রামে সর্বদা প্রস্তুত থাকতে হবে এবং ইনসাফভিত্তিক সমাজ গঠনে প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
দুই দিনব্যাপী এই শিক্ষা শিবিরে বিভিন্ন বিভাগের দায়িত্বে ছিলেন খাদ্য বিভাগে মোঃ রফিকুল ইসলাম ও মাওলানা নাজমুল হক, অফিস ও অর্থ বিভাগে মাওলানা রুহুল আমিন, শৃঙ্খলা বিভাগে মুখলেছ উদ্দিন আকন্দ ও শরিফ উদ্দিন, এবং ডেকোরেশন বিভাগে নুরুল্লাহ আনসারী ও মোঃ মোজাহিদুল ইসলাম। উপস্থিত বক্তৃতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন।

