
সরকার ঘোষিত তারিখে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার কাজও সরকার করে যাচ্ছে। এ নির্বাচনের মাধ্যমে ম্যান্ডেটপ্রাপ্ত দলকে ক্ষমতা হস্তান্তর করে পুরোনো ঠিকানায় ফিরে যাব। এর মাধ্যমে সাংবিধানিক ধারাবাহিকতা বহাল থাকবে। নির্বাচন না হলে নানা ধরনের অস্থিরতা দেখা দিতে পারে।
শুক্রবার দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নব শালবন বৌদ্ধ বিহারে আয়োজিত ২৪তম দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠানে শালবন বৌদ্ধ বিহারে ইন্টারন্যাশনাল মেডিটেশন সেন্টার ও ফ্রি ফ্রাইডে ক্লিনিকের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।