ঢাকাবৃহস্পতিবার , ২২ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর অফিস ভাঙচুর: নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ

প্রতিবেদক
Daily Somor Diganta
জানুয়ারি ২২, ২০২৬ ১১:১৪ অপরাহ্ণ
Link Copied!

এস এম আক্তার হোসেন, নেছারাবাদ উপজেলা সংবাদদাতা:

পিরোজপুর ২ আসন নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায়, বিএনপির একাংশ দ্বারা, সদ্যবহিষ্কৃত বিএনপি নেতা মাহমুদ হোসেনের স্বতন্ত্র ঘোড়া মার্কার নির্বাচনী অফিসে ভাঙচুর ও সন্ত্রাসী হামলা! মাহমুদ হোসেন সহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত।
স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেনের ওপর হামলা এবং তাঁর নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে। স্বরূপকাঠি উপজেলায় অবস্থিত মাহমুদ হোসেনের নির্বাচনী অফিসে এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ভু,ক্তভোগীদের অভিযোগ, ধানের শীষের প্রার্থী আহমেদ সোহেল মঞ্জু সুমনের সমর্থকরা অতর্কিত ভাবে এই হামলা চালায়। হামলাকারীরা অফিসে ভাঙচুর চালানোর পাশাপাশি মাহমুদ হোসেনের কয়েকজন নেতাকর্মীর ওপর হামলা করে। এতে একাধিক নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ঘটনার খবর পেয়ে দ্রুত সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে হামলার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে।

Facebook Comments Box