ঢাকাবুধবার , ২৮ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

আমীরে জামায়াতের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রতিবেদক
Daily Somor Diganta
জানুয়ারি ২৮, ২০২৬ ১১:০৭ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

আজ ২৮ জানুয়ারি (বুধবার) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের মান্যবর রাষ্ট্রদূত মি. ইউসুফ এস ওয়াই রামাদান।

আমীরে জামায়াতের সঙ্গে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এড. এহসানুল মাহবুব জুবায়ের।

সাক্ষাৎকারটি অত্যন্ত আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

আলোচনাকালে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বাংলাদেশ এবং ফিলিস্তিনের গভীর ও ঐতিহাসিক সম্পর্কের বিষয়টি পুনর্ব্যক্ত করেন এবং জোর দিয়ে বলেন, দল-মত নির্বিশেষে বাংলাদেশের জনগণ সর্বদা ফিলিস্তিনের ন্যায়সঙ্গত সংগ্রামের পাশে থাকবে। তিনি ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের দখল ও জোরপূর্বক উচ্ছেদের ধ্বংসাত্মক পরিকল্পনা অবিলম্বে বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জাতিসংঘ, ওআইসি ও বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, ফিলিস্তিন পূর্ণ স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বাংলাদেশের দোয়া, ভালোবাসা, সহযোগিতা ও অকৃত্রিম সমর্থন অব্যাহত থাকবে।

উত্তরে রাষ্ট্রদূত ফিলিস্তিনি জনগণের পক্ষ থেকে বাংলাদেশের আন্তরিক সমর্থন ও সংহতির জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আশা প্রকাশ করেন যে এই সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box