ঢাকারবিবার , ১ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জ-২ আসনে দাঁড়িপাল্লার প্রার্থীর পথসভা ও গণমিছিলে নেতাকর্মীদের ঢল

প্রতিবেদক
Daily Somor Diganta
ফেব্রুয়ারি ১, ২০২৬ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

পাকুন্দিয়া অফিস:

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গণমিছিল ও পথসভা করেছে জামায়াতে ইসলামী। রবিবার (১লা ফেব্রুয়ারি) বিকেলবেলা উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসারের কার্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার-প্ল্যাকার্ড, ফেস্টুন ও দলীয় প্রতীকী নিয়ে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণের মাধ্যমে পথসভা অনুষ্ঠিত হয়।

উক্ত পথসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিশ, জাতীয় নাগরিক পার্টি, ১১ দলীয় ঐক্যজোট, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

পথসভায় নেতাকর্মীরা বলেন, যে লক্ষে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান হয়েছিল তা এখনও বাস্তবায়ন হয়নি। আগামীতে স্বৈরাচার ও ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থা পুরোপুরি বিলুপ্তির পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ আসনের উন্নয়নের স্বার্থে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চান নেতাকর্মীরা।

পরে প্রধান অতিথি হিসেবে কিশোরগঞ্জ-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল শুভেচ্ছা বক্তব্য রাখেন।

বক্তব্য শেষে পুরাতন কোর্ট বিল্ডিং থেকে গণমিছিল শুরু হয়৷ মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে পাট মহল মোড় হয়ে পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন পুলেরঘাট মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে উপজেলা আমীর মাওলানা আব্দুল জব্বার স্বাগত বক্তব্যের মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানিয়ে মিছিলের সমাপ্তি ঘোষণা করেন।

সমাবেশে উপজেলা আমির মাওলানা আব্দুল জব্বারের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি আ.ন.ম আব্দুল্লাহ মোমতাজের সঞ্চালনায় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মেজর অব. আক্তারুজ্জামান রঞ্জন, জাতীয় নাগরিক পার্টি সমন্বয়, বাংলাদেশ খেলাফত মজলিশের আমীর মাওলানা রুহানী।

এ সময় উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা বোরহান উদ্দিন, মাওলানা আবুল কাশেম বিপ্লব, সহকারী সেক্রেটারি মোঃ রফিকুল ইসলাম, কর্মপরিষদ সদস্য মাওলানা মিনহাজ উদ্দিন, কিশোরগঞ্জ জেলা সাবেক ছাত্রশিবিরের সভাপতি অ্যাডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম, পৌর আমির মাওলানা নাজমুল হক, সেক্রেটারি মোজাহিদুল ইসলাম, উপজেলা শিবিরের সভাপতি আকরাম হোসাইন, সেক্রেটারি জুবায়ের আব্দুল্লাহ সহ উপজেলা ও প্রতিটি ইউনিয়নের কয়েক হাজার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box