কিশোরগঞ্জ অফিস:
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের ১১ দলীয় ঐক্যজোট ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়লে তাঁর নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে কটিয়াদি উপজেলাধীন গনেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে তিনি নিজ ভোট দিয়েছেন।
ভোট শেষে তিনি বলেন, কেন্দ্রে পরিবেশ এখন পর্যন্ত ভাল আছে। মানুষ সুষ্ঠু সুন্দর ভাবে ভোট দিতে পারছেন। সবার মাঝে ভোটের আমেজ বইছে। আগামীর বাংলাদেশ ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে দাঁড়িপাল্লা প্রতীকে ও গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট চেয়েছেন তিনি।
Facebook Comments Box

