ঢাকাশনিবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

আবু ওয়াহাব আকন্দকে মন্ত্রী হিসেবে দেখতে চায় ময়মনসিংহবাসী

প্রতিবেদক
Daily Somor Diganta
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ৮:৪০ অপরাহ্ণ
Link Copied!

আরিফ রববানী ময়মনসিংহ:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৪ (সদর) আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হওয়া সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদকে মন্ত্রী হিসেবে দেখতে চায় ময়মনসিংহবাসী। নির্বাচনে তিনি ১ লাখ ৭৯হাজার ৬৬৭ ভোট পেয়ে জয়লাভ করেছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১দলীয় জোট মনোনীত প্রার্থীর চেয়ে

 ৭,৭৮৭ বেশি ভোটে এগিয়ে থেকে বিজয় নিশ্চিত করেছেন তিনি। এ ফলাফলে বিভাগীয় ময়মনসিংহসহ পুরো এলাকায় ব্যাপক উচ্ছ্বাস বিরাজ করছে।

স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মতে, দেশের অষ্টম বিভাগ ময়মনসিংহসহ বিভাগীয় জেলার অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্য খাতে দৃশ্যমান অগ্রগতির জন্য শক্তিশালী প্রতিনিধিত্ব প্রয়োজন। তাই তারা মনে করছেন, আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ মন্ত্রী হলে ময়মবসিংহসহ পুরো ময়মনসিংহ অঞ্চলের শান্তি সম্প্রীতি এবং উন্নয়ন ত্বরান্বিত হবে।

ময়মনসিংহ মহানগর বিএনপির সদস্য রফিকুল আলম শামীম বলেন, জনগণের বিপুল সমর্থন প্রমাণ করে আবু ওয়াহাব আকন্দের প্রতি মানুষের আস্থা কতটা দৃঢ়। তিনি সবসময় সাধারণ মানুষের পাশে ছিলেন। আমরা আশা করি, তাকে মন্ত্রী করা হলে ময়মনসিংহ বিভাগের প্রদান নগরী ময়মনসিংহসহ জেলার প্রতিটি অঞ্চলের উন্নয়নে নতুন গতি আসবে।

সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আতাহারুল ইসলাম বুলবুল বলেন, এত বড় ব্যবধানে জয়লাভ করা মানে জনগণের প্রত্যাশাও অনেক বড়। বিভাগীয় ময়মনসিংহের ভৌগোলিক ও সামাজিক প্রেক্ষাপটে উন্নয়নের জন্য আলাদা নজর দেওয়া প্রয়োজন। আমরা বিশ্বাস করি, তিনি মন্ত্রী হলে সরকারের উচ্চপর্যায় থেকে এলাকার সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

জেলা বিএনপির একজন নেতা বলেন, আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বিএনপির একজন পরীক্ষিত নেতা। তিনি সবসময় শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে দেশনায়ক তারেক রহমানের হাত শক্তিশালী করতে সর্বদায় কাজ করেছেন। ময়মনসিংহকে বিভাগ ঘোষণা করলেও ময়মনসিংহবাসী দীর্ঘদিন ধরে বিভাগের বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানের ক্ষেত্রে আরও কাজ করার সুযোগ রয়েছে। ওয়াহাব আকন্দ মন্ত্রী হলে এসব খাতে বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া সহজ হবে।

একজন শিক্ষক নেতা বলেন, ময়মনসিংহের মানুষ তাদের ভোটের মাধ্যমে একটি স্পষ্ট বার্তা দিয়েছে। ময়মনসিংহের সকল সম্প্রদায় স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছেন। আমরা দলীয়ভাবে আশা করছি, কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করবে। এতে বিভাগীয় ময়মনসিংহ অঞ্চলের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। ময়মনসিংহ শিক্ষা নগরী হিসাবে পরিচিত থাকলেও এখানে কোন সরকারি বিশ্ববিদ্যালয় নেই। তিনি মন্ত্রী হলে ময়মনসিংহবাসীর এই দাবী বাস্তবায়ন হবে।

এদিকে সাধারণ জনগণও সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে আবু ওয়াহাব আকন্দকে মন্ত্রী করার দাবি জানাচ্ছেন। তাদের প্রত্যাশা, জনপ্রতিনিধি হিসেবে তার অর্জিত জনসমর্থনের প্রতিফলন সরকারিভাবেও মূল্যায়িত হবে।

উল্ল্যেখ- ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ সদর-৪ আসনে ১৭৯টি কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে ধানের শীষ প্রতীক নিয়ে মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

ছাত্রদল থেকে বেড়ে ওঠা বিদগ্ধ রাজনৈতিক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ নব-নির্বাচিত এমপি তাঁর রাজনৈতিক, ব্যক্তিগত পরিচয় অত্যন্ত উজ্জ্বল ও সমৃদ্ধ।বর্ণাঢ্য রাজনীতির অধিকারী এই মানুষটি রাজনীতির মাঠে বিচরণ ক্ষেত্রে পথচলা কখনো কুসুমাস্তীর্ণ ছিল না।নানান চড়াই উৎরাই পেড়িয়ে আজকের অবস্থানে ওঠে এসেছেন।

এরশাদ বিরোধী আন্দোলনে তাঁর গৌরবোজ্জ্বল ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।তখন তিনি ময়মনসিংহ জেলা ছাত্রদলের সভাপতি ছিলেন।সন্মূখ সারির লড়াকু সৈনিক হিসেবে রাজপথ প্রকম্পিত করে ছিলেন।তাঁর নেতৃত্বের শক্তিশালী ভূমিকা ও ক্ষুরধার নেতৃত্ব চিরকাল উজ্জ্বল আলোকবর্তিকা হিসেবে পরিগণিত হবে।

পরবর্তীতে বিবিধ পথ ভ্রমণ করে নেতা কর্মীদের প্রত্যক্ষ ভোটে ময়মনসিংহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে তিনি ময়মনসিংহ মহানগর বিএনপির জেষ্ঠ্য যুগ্ম-আহ্বায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক এর দায়িত্বে নিয়োজিত রয়েছেন।

জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলনে তাঁর লড়াকু ভূমিকা ও রাজপথে সরব উপস্থিতি সকল আন্দোলনকারীদের নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছেন।বিএনপির আপদকালীন সময়ে ২০১৮ সালে এমপি পদপ্রার্থী হয়ে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ১ লাখ ৮২ হাজার ভোট পেয়ে রেকর্ড সূস্টি করে ছিলেন।

উচ্চ শিক্ষিত সম্ভ্যান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি বিএ (অনার্স) এম এ,এলএলবি উত্তীর্ণ। যেকোন দায়িত্ব প্রদান করা হলে তিনি দক্ষতার ও সুনামের সাথে দায়িত্ব পালন করে দৃষ্টান্ত স্থাপন করবেন ইনশাআল্লাহ।

সাবেক ছাত্রদল ও যুবদল নেতা নগরীর থানাঘাট এলাকার বাসিন্দা ফরিদের সাথে কথা হলে তিনি বলেন একজন মেধাবী ও পরিচ্ছন্ন রাজনীতিক হিসেবে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি এর গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। তিনি একজন নির্লোভ নিরহংকার সর্জন ব্যত্ত্বিত্ব।অবহেলিত ময়মনসিংহের উন্নয়নের জন্য উনাকে মন্ত্রী পরিষদ এর সদস্য করার জন্য দাবী করছি।

বিশিষ্ট ব্যবসায়ী হোটেল মিনারের স্বত্ত্বাধিকারী মোঃ দেলোয়ার হোসেন এর সাথে কথা হলে তিনি বলেন বিগত সরকারের শাসনামলে ময়মনসিংহ সদর ও নগরবাসীর তেমন কোন উন্নয়ন হয়নি। শিল্প ও ব্যবসা বানিজ্যে পিছিয়ে পড়া অবহেলিত ময়মনসিংহের সার্বিক উন্নয়নের জন্য ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপিকে মন্ত্রী করার জন্য জোর দাবী জানাচ্ছি।

ময়মনসিংহের বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ শতাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে কথা হলে সকলেই আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি’র ভূয়সী প্রশংসা করে তাঁকে মন্ত্রী করার জন্য আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বিনয়ের সাথে জোর দাবী জানিয়েছেন।

Facebook Comments Box