ঢাকাসোমবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

এনসিপির আহ্বায়ক মোঃ নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

প্রতিবেদক
Daily Somor Diganta
ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ১২:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাত আটটায় জাতীয় নাগরিক পার্টি- এনসিপির আহ্বায়ক মোঃ নাহিদ ইসলামের সঙ্গে তার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বাসভবনে পৌঁছালে তারেক রহমানকে ফুল, শাপলা কলির প্রতিকৃতি ও চব্বিশের গণঅভ্যুত্থানের শহিদ আনাসের চিঠি শুভেচ্ছা হিসেবে উপহার দেন নাহিদ ইসলাম।

এসময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানান জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক মোঃ নাহিদ ইসলাম।

সৌজন্য বৈঠকে নির্বাচন পরবর্তী সময়ে নোয়াখালীর হাতিয়া, পঞ্চগড়সহ সারাদেশে বিএনপি নেতাকর্মীদের হামলা ও সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে তারেক রহমানের প্রতি আহ্বান জানান তিনি।

জুলাই আগস্টের গণহ*ত্যা মামলায় শেখ হাসিনার রায় কার্যকরসহ বিগত সময়ের সব হত্যাকাণ্ডের বিচার অব্যাহত রাখতে তারেক রহমানের প্রতি আহ্বান জানান মোঃ নাহিদ ইসলাম।‌

বৈঠকে নাহিদ ইসলাম জানান, নবগঠিত সংসদে জাতীয় নাগরিক পার্টি দায়িত্বশীল ও কার্যকর বিরোধী দল হিসেবে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করবে। তবে যেকোনো সংকট সমাধানে সংলাপের পথ উন্মুক্ত থাকবে।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

Facebook Comments Box