আরিফ রববানী ময়মনসিংহ:
ময়মনসিংহে জেলা পুলিশের কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুলিশ সদস্যদের পুরস্কার তুলে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি, ২০২৬) সকাল ১০:০০ ঘটিকায় ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেড (কল্যাণ শেড) এ ফেব্রুয়ারি/২০২৬ মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে কল্যাণ সভার শুরুতে পবিত্র কোরআন ও অন্যান্য পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয় এবং কল্যাণ সভায় জানুয়ারি/২০২৬ মাসের কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ আশরাফুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মাহফুজা খাতুন অতিঃ পুলিশ সুপার, সদর সার্কেল মোঃ সোহরোয়ার্দী হোসেন,অতিঃ পুলিশ সুপার, গৌরীপুর সার্কেল দেবাশীষ কর্মকার,অতিঃ পুলিশ সুপার গফরগাঁও সার্কেল মনতোষ বিশ্বাস, অতিঃপুলিশ সুপার ফুলপুুর সার্কেল মোঃ মাকসুদুর রহমান,পুলিশ সুপার হালুয়াযট সার্কেল সাগর সরকার সহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা।
মাসিক পর্যালোচনা সভায় অপরাধ নির্মুল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ভূমিকা রাখায় ৮পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়েছে। পুরস্কার প্রাপ্তরা হলেন- শ্রেষ্ঠ সার্কেল অফিসার:সহকারী পুলিশ সুপার (হালুয়াঘাট সার্কেল)মোঃ মিজানুর রহমান, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ: ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলাম, শ্রেষ্ঠ এসআই: ধোবাউরা থানার এসআই(নিরস্ত্র)/ সাকিব হাসান, শ্রেষ্ঠ এএসআই: ভালুকা মডেল থানার এএসআই (নিরস্ত্র)/মোঃ সালাহ উদ্দিন, শ্রেষ্ঠ মামলা নিষ্পত্তিকারী অফিসার:জেলা গোয়েন্দা শাখার এসআই(নিরস্ত্র)/ মোঃ তোয়াবুল ইসলাম খান, শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী অফিসার:জেলা গোয়েন্দা শাখার এসআই(নিরস্ত্র)/ মোঃ সোহরাব আলী, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার:নান্দাইল মতেল থানার এএসআই (নিরস্ত্র)/ ঝুটন চন্দ্র সরকার, ৭। সর্বোচ্চ প্রসিকিউশন দাখিলকারী অফিসার:সদর ট্রাফিক এর টিএসআই/ মোঃ নুরুজ্জামান।
কল্যাণ সভায় পিআরএল গমনকারী ০৫ জন পুলিশ সদস্যের হাতে ক্রেস্ট এবং সম্মাননা স্মারক তুলে দেন সম্মানিত পুলিশ সুপার মহোদয়। উক্ত সভায় জেলার সকল পুলিশ সদস্যদের কল্যাণ সাধনে বিগত সভায় প্রস্তাবিত বিভিন্ন অসুবিধা ও আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করা হয়। পরে চলতি মাসে আবেদনের প্রেক্ষিতে পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভা শেষে বেলা ১৩:০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জানুয়ারি/২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মহোদয়ের সভাপতিত্বে অপরাধ পর্যালোচনা সভায় তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ অপরাধ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করার নির্দেশ প্রদান করেন। এছাড়াও জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক উদ্ধার, জেলার মূলতবি মামলা, গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলা পুলিশ, ময়মনসিংহ এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

