ঢাকাবুধবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

পাকুন্দিয়ায় জামায়াত মনোনীত এমপি প্রার্থীর আর্থিক সহযোগিতা, হুইলচেয়ার পেল প্রতিবন্ধী সবুজ

প্রতিবেদক
Daily Somor Diganta
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ৯:০৭ অপরাহ্ণ
Link Copied!

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা:

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় প্রতিবন্ধী সবুজ মিয়ার পাশে দাঁড়িয়েছেন কিশোরগঞ্জ-০২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল।
উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের আহুতিয়া গ্রামের বাসিন্দা মোঃ রইস উদ্দিনের ছেলে প্রতিবন্ধী সবুজ মিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তিনি সরাসরি তার বাড়িতে যান। এ সময় সবুজের চলাচলের সুবিধার্থে একটি হুইলচেয়ার উপহার প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা শফিকুল ইসলাম মোড়ল বলেন, মানুষের দুঃখ–কষ্টে পাশে থাকাই আমাদের অঙ্গীকার। তিনি সমাজের বিত্তবানদের অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।
সবুজের পিতা মোঃ রইস উদ্দিন হুইলচেয়ার পেয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, “আমার ছেলে হুইলচেয়ার পেয়ে খুব খুশি। এমন মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”
প্রতিবেশী আবুল কাশেম বলেন, সমাজে অনেক মানুষ আসে, তবে এ ধরনের মহতী উদ্যোগে সমাজের সচ্ছল ব্যক্তিদের আরও বেশি এগিয়ে আসা উচিত।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ রফিকুল ইসলাম, কটিয়াদি উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ইমরান হাসান, মসূয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ উজ্জ্বল খাঁন, হাজি মস্তফা কামাল, আবুল কাশেম, আরিফুল ইসলাম জাহিদ, ড্রাইভার কাশেম ও অহিদ মিয়া প্রমুখ।

Facebook Comments Box