স্টাফ রিপোর্টার:
ময়মনসিংহে বিভাগীয় ও জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন।
সোমবার (২৩ ফেব্রুয়ারী) বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় জেলার উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মিজ্ ফারাহ শাম্মী, এনডিসি এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেন- ময়মনসিংহ বিভাগ ও জেলার উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘সবেমাত্র দায়িত্ব গ্রহণ করেছি। দেশ ও ময়মনসিংহের উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব। জনগণের প্রত্যাশা পূরণই হবে আমার অঙ্গীকার। এসময় তিনি সরকারের ঘোষিত ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচির আলোকে ময়মনসিংহ বিভাগীয় ও জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি ময়মনসিংহের উন্নয়ন ও বেকার সমস্যা সমাধানো শিল্পায়ন ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ অব্যাহত থাকবে। মাদক নিয়ন্ত্রণে কঠোর অবস্থান গ্রহণের কথা উল্লেখ করে তিনি সংশ্লিষ্টদের আগামী ১৮০ দিনের মধ্যে মাদকের উপদ্রব সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।
তিনি জানান, ময়মনসিংহের উন্নয়নে মহাপরিকল্পনা বাস্তবায়নে আমাদের বিভিন্ন পরিকল্পনা চলমান। এছাড়া জেলার ঐতিহ্যবাহী ব্রহ্মপুত্রের খননসহ সৌন্দর্যবর্ধন ও পর্যটন সম্ভাবনা বিকাশে পরিকল্পনা গ্রহণের কথাও তুলে ধরেন।
জেলার উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী জানান, ময়মনসিংহের টেকসই উন্নয়নে যেকোনো গঠনমূলক প্রস্তাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তাঁর কাছে উপস্থাপন করার জন্য তিনি আহ্বান জানান।
সভায় দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমের অগ্রগতি, ত্রাণ কার্যক্রমের সমন্বয়, মাঠপর্যায়ের চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে দুর্যোগ মোকাবিলায় সকল দপ্তরের সমন্বিত উদ্যোগ জোরদার করার আহ্বান জানান এবং জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।
সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করার ওপর গুরুত্বারোপ করেন। সভায় অংশগ্রহণকারী কর্মকর্তারা নিজ নিজ মতামত ও প্রস্তাব উপস্থাপন করেন এবং কার্যকর বাস্তবায়নের লক্ষ্যে পারস্পরিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।

