ঢাকাসোমবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে নব নির্বাচিত এমপির মতবিনিময় সভা

প্রতিবেদক
Daily Somor Diganta
ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ১১:১৪ অপরাহ্ণ
Link Copied!

আরিফ রববানী ময়মনসিংহ:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৪ (সদর) আসনে নবনির্বাচিত সংসদ-সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এর সাথে উপজেলার সব দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলা পরিষদ হলরুমে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ আসনে নবনির্বাচিত সংসদ-সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

এ সময় নবনির্বাচিত সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ উপজেলা স্বাস্থ্য বিভাগ, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগ, প্রকৌশল বিভাগ, পুলিশ, প্রাণী সম্পদ ও কৃষি বিভাগসহ বিভিন্ন দপ্তরের সমস‍্যা গুলো মনোযোগ দিয়ে শোনেন এবং তা পর্যায়ক্রমে সকলের সহযোগিতা নিয়ে সমস‍্যা গুলো সমাধানের আশ্বাস দেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, উপজেলার সকলের মধ্যে সমতা বজায় রেখে উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করতে চান।

পাশাপাশি ন্যায় ও নীতির সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করে মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দা তামান্না হুরায়রা, কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি নাজমস সাকিব,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা, উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন,স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শাহজাহান কবির,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিধ জোবায়রা বেগম সাথী,উপজেলা সমাজ সেবা অফিসার মাকসুদা খাতুন, উপজেলা আইসিটি কর্মকর্তা হাবিবুল্লাহসহ সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। এর আগে
নবনির্বাচিত এমপি উপজেলা প্রশাসনে পৌঁছালে তাকে প্রশাসনের বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ সন্ত্রাস, চাঁদাবাজি ও বালু উত্তোলনমুক্ত একটি আদর্শ সদর উপজেলা গড়ে তুলতে তিনি সবার সহযোগিতা প্রত্যাশা করেন। সততা ও আন্তরিকতার মাধ্যমে ব্যতিক্রমী উন্নয়ন মডেল প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করে তিনি- তার নাম ব্যবহার করে কেউ যেন অপকর্ম করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন।

সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

Facebook Comments Box