ঢাকাবুধবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

দেবীগঞ্জে জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ,ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে ‘প্রভাব খাটানোর’ অভিযোগ

প্রতিবেদক
Daily Somor Diganta
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ১১:২৯ অপরাহ্ণ
Link Copied!

দেবীগঞ্জ পঞ্চগড় সংবাদদাতা:

পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় প্রভাব খাটায় বড় ভাইকে পৈত্রিক বাসাবাড়ি থেকে উচ্ছেদ করে সম্পত্তি দখলের পাঁয়তারা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। উপজেলার কালীগঞ্জে এলাকায় উক্ত ঘটনাটি স্থানীয়দের মাঝে ব্যাপক আলোচনার স্থান পেয়েছে।

কালীগঞ্জের আব্দুল লতিফের অভিযোগের ভিত্তিতে জানা গেছে- পৈত্রিক সুত্রে পাওয়া তার সম্পদ ভিটামাটি দখলে নিতে দীর্থদিন যাবৎ নানাভাবে ষড়যন্ত্র ও পাঁয়তারা করছেন তারই ছোট ভাই আবুল কাশেম। এনিয়ে একাধিক বার গ্রাম্য শালিস হলেও ছোট ভাই কাশেম তার তার পেশিশক্তির ক্ষমতাবলে বড় ভাইয়ের সম্পদ দখলে নিয়ে বড় ভাই ও তার স্ত্রী সন্তানদের
প্রাণনাশের হুমকিও দেন।

স্থানীয় সুত্র জানিয়েছে- বড় ভাই লতিফের পৈতৃক সম্পত্তির অংশ ভিটেবাড়ীর ২বছর আগের তৈরী করা দেয়াল ভেঙ্গে লতিফের জমি জোবর দখল করার চেষ্টা করে ছোট ভাই কাশেম। সেখানে সে পুণরায় দেয়াল তোলার চেষ্টা করলে বিষয়টি বড় ভাই লতিফ জানতে পারে যে তার পৈতৃক জমির অংশ ছোট ভাই কাশেম দখলে নেওয়ার চেষ্টা করছে। বড় ভাই লতিফ কাশেমের পুণঃনির্মাণকৃত সেই দেয়াল ভেঙ্গে দিয়ে তাকে জমি দখলের চেষ্টা থেকে বাধা প্রদান করে। এনিয়ে দুই ভাইয়ের মধ্যে তুমুল ঝগড়ার সৃষ্টি হলে সৃথানীয় গণ্যমান্যরা এসে বিষয়টি সমাধানের চেষ্টা করলে গণ্যমান্যদের নীতিকতা ও আইনানুগ শালিস কাশেম মেনে নিতে না পেরে বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য স্থানীয় কয়েকজন গন্যনান্য বা সম্মানি ব্যাক্তিদের মানহানি করার চেষ্টা করে অভিযুক্ত কাশেম। এঘটনায় এলাকাবাসীর পক্ষ থেকে আগামী শুক্রবার দুই ভাইয়ের মধ্যে মিমাংসার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও সুত্র জানিয়েছে। মুলত ঘটনাটি সম্পুর্ন পারিবারিক এব তাদের পরিবারের নিজেস্ব ঘটনা। তবে ছোট ভাই কাশেম তার ভাইয়ের সম্পদ অবৈধ ভাবে দখলে নিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের দুরে সরিয়ে রাখতে গণ্যমান্যদের নিয়েও বিভিন্ন মিথ্যাচার ও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলেও অভিযোগে রয়েছে।

আব্দুল লতিফ বলেন, “আমাদের পৈত্রিক সম্পত্তি ভাগ-বাটোয়ারার মাধ্যমে দুই ভই পৃথক অংশের মালিকানা পেয়েছি । আমার ছোট ভাই কাশেম জোর করে আমার বসত বাড়িটিসহ জমি দখল করে নেওয়ার চেষ্টা করছেন। বাড়িটিও দখলে নিতে উঠেপড়ে লেগেছেন।

এ পরিস্থিতিতে নিজের ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগীতা নেওয়ার লক্ষে তাদের জানানোর পর পুলিশ ঘটনাস্থলে এসে তাকে বুঝিয়ে নলার পরেও সে আমার সম্পদ জবরদখলে নিতে মরিয়া হয়ে উঠেছে। কাশেম পুলিশকেও তোয়াক্কা করছেনা। সে তার ঘরের আসবাব পত্র ভেঙ্গে আমার ও আমার স্ত্রী সন্তানদের নামে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। এসব আসবাব পত্র ভাংচুরের অভিযোগ তুলে ফেইসবুকসহ বিভিন্ন প্রচারমাধ্যম মিথ্যা বানোয়াট তথ্য প্রচার করেও আমাদের উপর দোষারোপ চালিয়েছে। প্রকৃতপক্ষে ফেসবুকে যাদের নাম বলা হচ্ছে ভাংচুরের সাথে জরিত তারা আদৌ ঘটনাটি জানেইনা বরং বাসা বাড়ি ভাংচুরের ঘটনা সাজানো নাটক,উদ্দেশ্য প্রনোদিত এবং ভিত্তি হীন বলেও জানান তিনি।

Facebook Comments Box