স্টাফ রিপোর্টার:
২০২৫ সালে অনুষ্ঠিত জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ (অষ্টম শ্রেণি) ময়মনসিংহ জিলা স্কুল থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে মুবিন আশরাফ মুগ্ধ।
বাবা-মায়ের দুই সন্তানের মধ্যে মুবিন আশরাফ মুগ্ধ বড়। সে ময়মনসিংহের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ময়মনসিংহ জিলা স্কুলের নবম শ্রেণি প্রভাতী শাখার ছাত্র। বাবা মো. হাবিবুল্লাহ । তিনি পেশায় একজন সরকারী চাকুরীজীবি। বর্তমানে তিনি ময়মনসিংহ সদর উপজেলায় উপজেলা আইসিটি কর্মকর্তা হিসাবে কর্মরত আছেন। মা সুলতানা রাজিয়া, তিনি একজন গৃহিণী।
মুবিন আশরাফ মুগ্ধ যাতে ভবিষ্যতে তাঁর ভালো ফলাফলের এ ধারা অব্যাহত রাখতে পারে তাই সকলের কাছে দোয়া কামনা করছেন বাবা হাবিবুল্লাহ সহ পরিবারের সদস্যরা।
উল্লেখ্য, বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ (অষ্টম শ্রেণি) এর ফল প্রকাশ করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। এবারের পরীক্ষায় ট্যালেন্টপুল ও সাধারণ-দুই গ্রেডে মোট ৪৫ হাজার ২০০ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে বলে জানা গেছে।
মুবিন আশরাফ মুগ্ধর এই অসাধারণ সাফল্যে বিদ্যালয়জুড়ে সৃষ্টি হয়েছে আনন্দের আমেজ। বাবা হাবিবুল্লাহ বলেন আমি আশা করি আমার ছেলে ভবিষ্যতেও এই ধারাবাহিক সাফল্য ধরে রাখবে এবং দেশের মুখ উজ্জ্বল করবে। তিনি আরও বলেন ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া মানুষের মত মানুষ হবে এটাই প্রত্যাশা। বৃত্তি প্রাপ্তির মধ্যে দিয়ে তার মেধার বহি:প্রকাশ হয়েছে। সে যেন ভবিষ্যতেও এই ধারা অব্যহত রাখতে পারে, তার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।

