ঢাকারবিবার , ১ মার্চ ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

ফুলপুরকে দূনীতিমুক্ত, আধুনিক পরিচ্ছন্ন উপজেলা গড়তে চান সিরাজুম মুনীর রিফাত

প্রতিবেদক
Daily Somor Diganta
মার্চ ১, ২০২৬ ১২:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

আরিফ রববানী ময়মনসিংহ:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই শুরু হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনের ঢামাঢোল। আসন্ন এই উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ইতিমধ্যেই উৎসবমুখর পরিবেশে সৃষ্টি হয়েছে। প্রচারণা চালাচ্ছেন সাম্ভাব্য প্রার্থীরা। উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে জনগণ উৎসবে আর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। ফুলপুর উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন জনকল্যাণমূলক ও সেবামূলক প্রতিষ্ঠান আল মানার গ্রুপ ও রিফাত ফাউন্ডেশনের চেয়ারম্যান তরুন উদিয়মান সমাজ সেবক,সাবেক ছাত্রনেতা সিরাজুম মুনীর রিফাত।

ইতিমধ্যেই তিনি তার এসব সেবামূলক প্রতিষ্ঠানের মাধ্যমে উপজেলার গরীব অসহায় মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের সামাজিক উন্নয়ন কার্যক্রমে যুক্ত থেকে এলাকায় ব্যাপক পরিচিতি ও সুনাম অর্জন করেছেন। যে কারণে প্রার্থী হিসাবে তিনি টক অব দ্যা উপজেলায় পরিণত হয়েছেন। তিনি রিয়েল এস্টেট , হাউজিং , গাড়ির শোরুম, কয়লা ইমপোর্ট ,ট্রান্সপোর্ট , ফিসারিজ ,লেয়ার,ডেইরি ইত্যাদি অনেক ব্যাবসার সাথে যুক্ত আছেন। একজন সফল ব্যবসায়ীর পাশাপাশি তিনি তার এলাকা ফুলপুর এর জন্য কিছু করতে চাওয়ার মনমানসিকতা থেকেই আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ফুলপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে সকলের দোয়া ও সহযোগীতা প্রত্যাশা করে বেড়াচ্ছেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে তিনি স্থানীয় রাজনৈতিক ও সামাজিক গুণীজনদের দিকনির্দেশনায় ফুলপুরকে একটি আধুনিক, সমৃদ্ধ, নৈতিক ও আলোকিত সমাজ গঠনে কাজ করতে চান একই সাথে নির্বাচিত হলে উপজেলা থেকে দূনীর্তি,হিংসাত্মক মনোভাব পরিহার করে এ উপজেলাকে একটি আকর্শনীয় পর্যটন কেন্দ্র হিসাবে রুপান্তিরিত করে দূনীতিমুক্ত,পরিচ্ছন্ন, আধুনিক,
নাগরিক দূর্ভোগ মুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে চান। এলক্ষ্যে তিনি এবার উপজেলা পরিষদ নিবার্চনে প্রার্থী হয়ে বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন স্তরের মানুষের সাথে কথা বলে মানুষের চাওয়া,পাওয়া এবং জনদূর্ভোগের কথা কথা শুনেছেন। তিনি উপজেলার সমস্যা ও তার সমাধান,নির্বাচনী পরিকল্পনা,চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলে তার উন্নয়ন-পরিকল্পনার নিয়ে চেয়ারম্যান হওয়ার প্রত্যাশা নিয়ে জনগণের দোরগোড়ায় ঘুরছেন।

একজন তরুণ ও নবীন প্রার্থী হওয়ায় তাকে নিয়ে সাধারণ ভোটারদের মাঝে সাড়া জেগেছে ব্যাপক ভাবে। চায়ের দোকান, পাড়া মহল্লা, মাঠঘাট, হাটবাজার, খেলার মাঠসহ সর্বত্র সাধারণ মানুষের মাঝে তাকে নিয়ে চলছে সরগরম আলোচনা।

এলাকাবাসীর মতে, দলমত নির্বিশেষে ফুলপুর উপজেলার সাধারণ মানুষ উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায় মো. সিরাজুম মুনীর রিফাতকে। খোঁজ নিয়ে জানা গেছে, সিরাজুম মুনীর রিফাত উপজেলার বালিয়া ইউনিয়নে তার পৈতৃকসুত্রে বাসিন্দা হলেও তিনি উপজেলার ফুলপুর পৌর শহরের ৫ নং ওয়ার্ডে ,মাস্টার রোড এলাকায় তার জন্ম, এখানেই শৈশব থেকে বেড়ে উঠেন তিনি। একজন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজ সেবক, ক্রীড়া সংগঠক ও তরুণ প্রজন্মের পথ নির্দেশক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন সিরাজুম মুনীর রিফাত। সাধারণ মানুষের মধ্যে তার আকাশচুম্বি যে জনপ্রিয়তা রয়েছে তাতে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করলেও তার বিজয়ী হওয়া প্রায় সুনিশ্চিত বলে জানিয়েছেন বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা। প্রতিটি গ্রামগঞ্জের মানব ও সমাজ সেবায় তিনি থেকেছেন সামনের সারিতে। দিয়েছেন সফল নেতৃত্ব। দেশ ও জনগণের অধিকার রক্ষায় তিনি একজন নিবেদিত প্রাণ। জনবান্ধব এবং পরীক্ষিত ও লড়াকু সমাজ সেবক। প্রচলিত রাজনৈতিক ধারায় থাকলেও লোভ লালসার স্রোতে গা ভাসাননি তিনি। তৃণমূল তরুণ ও যুবসমাজের সঙ্গে থেকে এখনও সাধারণ মানুষের সেবা করে যাচ্ছেন তিনি।

উপজেলার উন্নয়নে ভবিষ্যত উন্নয়ন পরিকল্পনার বিষয়ে জানতে চাইলে সিরাজুম মুনীর রিফাত জানান- আমি এই উপজেলার সন্তান। আমার পারিবারিক ও সামাজিক ভাবেই সবার কাছে পরিচিত। তাই সবাই চাইছে আমি এবার উপজেলায় নির্বাচন করি। সবার চাওয়া ও দাবীর প্রতি সম্মান দিয়েই এলাকার উন্নয়নের স্বার্থে এবং সার্বিক অবকাঠামোর পরির্বতনের জন্যই প্রার্থী হতে চাই।

নির্বাচনী প্রচারে কেমন সাড়া পাচ্ছেন জানতে চাইলে তিনি জানান- আমি প্রার্থী ঘোষনা দেওয়ার পর থেকেই আমার উপজেলার সর্বস্থরের জনসাধারন খুবেই আন্দদিত। কারন তাদের চাওয়ায় আমি প্রার্থী হতে যাচ্ছি। এখন যদি তাদের চাওয়া অনুযায়ী আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করি তাহলে তাদের আনন্দের শেষ থাকবে না, আমার বিজয় নিশ্চিত করতে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। তিনি নলেন- নির্বাচিত হলে আমি এমন একটি উপজেলা পরিষদ গড়তে চাই যেখানে জনগনের অধিকারের প্রতিফলন ঘটবে। জণগনের যে অধিকার আছে সেই অধিকার ও উপজেলা পরিষদের সেবা তাদের ঘরে ঘরে পৌঁছে দিয়ে অবহেলিত মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই একই সাথে উপজেলা পরিষদকে একটি জনবান্ধব উপজেলা হিসাবে গড়ে তুলতে চাই।

সিরাজুম মুনীর রিফাত আরও বলেন, জনগণ যদি আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেন তাহলে আমি জনগণের অধিকার আদায়ে সচেষ্ট অগ্রণী ভূমিকা রাখবো। আমার রাজনীতি মূলত জনগণকে নিয়ে। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদে নির্বাচন করবো। আমি বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ, সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে নিরলস ভাবে কাজ করতে চাই। আমি মৃত্যুর পূর্ব মূহুর্ত পর্যন্ত জনগণের সেবক হিসেবে জনগণের হৃদয়ে থাকতে চাই। আশা করি ফুলপুর উপজেলাবাসী আমাকে সেই সুযোগ দিবেন।

ফুলপুর উপজেলার জনবান্ধব এই তরুণ সমাজ সেবক সিরাজুম মুনীর রিফাত ফুলপুর প্রাইমারি স্কুল থেকে পঞ্চম শ্রেণি পাশ করার পর ফুলপুর পাইলট স্কুলে ক্লাশ সিক্স ভর্তি হয় ,সপ্তম শ্রেণিতে উঠে তিনি মাদ্রাসায় ভর্তি হন। ময়মনসিংহ জামিয়া ইসলামিয়া চরপাড়া মাদ্রাসায়,এর পর দারুল উলুম মাঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা থেকে গত ২০১১ সালে দারুল হাদিস পাশ করেন। তার দাদা মরহুম হাজী আব্দুল বছির সাহেবে ( বছির মেকার), পিতা হাজী গোলাম ফারুক , বড় চাচা হারুন সাহেব বালিয়া মাদ্রাসার আজীবন কোষাধ্যক্ষ , চাচা মরহুম গোলাম মোস্তফা যিনি উপজেলা বি এন পি র সহ সভাপতি ছিলেন। চাচা সিদ্দিকুর রহমান আমার দেশ পত্রিকার ফুলপুর প্রতিনিধি হিসাবে কর্মরত আছেন। আরেক চাচা মাওলানা আবু রায়হান ফুলপুর আদর্শ মাদ্রাসার পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন।

Facebook Comments Box