আরিফ রববানী ময়মনসিংহ:
চাঁদাবাজি, ছিনতাই ও মাদক প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানিয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন বলেছেন, যে কোন মূল্যে ময়মনসিংহে স্বাভাবিক আইনশৃঙ্খলা বজায় রাখা হবে। কেউ ,ছিনতাই চাঁদাবাজি, সন্ত্রাস বা মাদক সংক্রান্ত অপরাধ করলে দলমত নির্বিশেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে জেলার সকল থানায় কর্মরত পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
রোববার (১মার্চ) দুপুরে ময়মনসিংহ নগরীর গাঙ্গিনারপাড়ে ফুটপাত দখলমুক্ত, চো ” রি , ছিন ” তাই , মা “দ ” ক রোধে নগরীতে ময়মনসিংহ জেলা পুলিশের সা” ড়া “ষী অভি ” যান ও ট “হ “ল শেষে সাংবাদিকদের সাথে ব্রিফিং কালে এসব কথা বলেন অতিরিক্ত পুলিশ সুপার। এর আগে তার নেতৃত্বে নগরীতে চুরি,ছিনতাই, মাদক,সন্ত্রাস চাঁদাবাজি প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আবদুললাহ্ আল মামুন বলেন, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোন ধরনের তৎপরতা চলতে দেয়া যাবে না। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এসময় তিনি আরও জানান- সামনে পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতরকে কেন্দ্র করে নগরীতে চুরি,ছিনতাই প্রতিরোধে ও ঈদে ঘরে ফেরা মানুষের নিরাপত্ত্বা নিশ্চিত করণে মহাসড়কে ডাকাতি প্রতিরোধে প্রতিটি থানা পুলিশকে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, যে কোন মূল্যে নগরীতে মানুষের জানমালের নিরাপত্তা ও হাইওয়ে ডাকাতি বন্ধ করতে জেলা পুলিশ কঠোর অবস্থানে থাকবে। তিনি আরও জানান- জেলা পুলিশের পাশাপাশি হাইওয়ে পুলিশকেও মহাসড়কে ডাকাতি প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়েছে। এসময় কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি নাজমুস সাকিবসহ জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।।

