
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন গ্রামের সহায়সম্বলহীন চার নারী পেলেন চারটি সেলাইমেশিন। উপজেলার পোড়াবাড়িয়া গ্রামে ডু সামথিং ফাউন্ডেশন এর পক্ষ থেকে চারজন নারীকে চারটি সেলাইমেশিন তোলে দেন ভয়েস অব পাকুন্দিয়ার প্রতিষ্ঠাতা ও সমাজ কর্মী এস এম রায়হান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভয়েস অব পাকুন্দিয়ার এডমিন প্রকৌশলী আরিফুল ইসলাম, হাফেজ রাকিবুল হাসান রকি, মাহমুদুল হাসান রাজন, তোফাজ্জল হোসেন প্রমুখ।
এস এম রায়হান জানান, সারাবছরই তিনি বিভিন্নভাবে অসহায় দরিদ্র নারী ও পুরুষদের সাবলম্বী করার জন্য কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় আজকে চারজনকে সেলাইমেশিন প্রদান করা হয়। পাশাপাশি জানান, পাকুন্দিয়ার কয়েকজন এতিম শিশুদের হাতে ঈদের আগে ঈদের নতুন জামা উপহার দিবেন।
সেলাইমেশিন প্রাপ্ত হরশি গ্রামের ইয়াছমিন আক্তার সেলাইমেশিন পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আমার স্বামী মারা যাওয়ার পর এক ছেলে ও দুই মেয়েকে নিয়ে কোনমতে কষ্টে জীবন কাটছে,আজকে সেলাইমেশিন পেয়ে আমি খুবই খুশি। সন্তানদের পড়ালেখার খরচ যোগাতে এটি সহায়তা করবে বলেও জানান।