
পাকুন্দিয়া, কিশোরগঞ্জ নিউজ রুম:
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলাধীন সুখিয়া ইউনিয়নের তিনটি গ্রামের সুবিধা বঞ্চিতদের মধ্যে ঈদ প্রীতি সামগ্রী বিতরণ করা হয়েছে।
[caption id="attachment_3493" align="aligncenter" width="300"]
আমন্ত্রিত অতিথিবৃন্দ[/caption]
বুধবার সকাল ১১ ঘটিকায় ৮নং ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়নের চরপলাশ নতুন বাজার ঈদগাহ মাঠে কাওয়ালীকান্দা, চরপলাশ ও ঠুটারজঙ্গল গ্রামের ২৭০ জন সুবিধা বঞ্চিত পরিবারের মধ্যে এ ঈদ প্রীতি সামগ্রী বিতরণ করা হয়।
[caption id="attachment_3495" align="aligncenter" width="300"]
সুবিধা বঞ্চিত মহিলা[/caption]
বাংলাদেশ জামায়াতে ইসলামী পাকুন্দিয়া উপজেলা প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মোঃ স্বপন হোসেনের সঞ্চালনায় ৮নং ওয়ার্ড সভাপতি আবির জামান হৃদয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার রাজনৈতিক সেক্রেটারি ও পাকুন্দিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাওলানা মোঃ আজিজুল হক কাজল।
[caption id="attachment_3496" align="aligncenter" width="300"]
সুবিধা বঞ্চিত পুরুষ[/caption]
অতিথিদের আসন গ্রহণ এবং মড়লপাড়া জামে মসজিদের ইমাম আব্দুল্লাহ আল মামুনের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। তেলাওয়াতের পর সভাপতি স্বাগত বক্তব্য রাখেন। তারপরই আমন্ত্রিত অতিথিবৃন্দ একেক করে বক্তব্য রাখেন।
[caption id="attachment_3488" align="aligncenter" width="300"]
ঈদ প্রীতি উপহার সামগ্রী বিতরণ করছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ[/caption]
বক্তব্য শেষে ঈদ প্রীতি উপহার সামগ্রী বিতরণের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাকুন্দিয়া উপজেলা শাখার আমীর মাওলানা মোঃ আবদুল জব্বার। উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যের পর উপস্থিত সুবিধা বঞ্চিতদের মধ্যে ঈদ প্রীতি সামগ্রী বিতরণ করা হয়।
[caption id="attachment_3497" align="aligncenter" width="300"]
ঈদ প্রীতি উপহার সামগ্রী বিতরণ[/caption]
উপহার প্রীতি সামগ্রী হিসেবে প্রতিটি প্যাকেটে ৫ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ১ লিটার সয়াবিন তেল, আধা কেজি মশুর ডাল, ১ কেজি চিনি, ২৫০ গ্রাম সেলাই, ২ প্যাকেট মিনি দুধ ও আধা কেজি ডিটারজেন্ট পাউডার।
[caption id="attachment_3489" align="aligncenter" width="300"]
তিন গ্রামের সুবিধা বঞ্চিত মানুষ[/caption]
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পাকুন্দিয়া উপজেলা শাখার সাবেক আমীর ডা. মোঃ সোহরাব উদ্দিন, সুখিয়া ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আমিনুল ইসলাম, সেক্রেটারি মোঃ আশরাফুল ইসলাম মঞ্জু, সহ-সভাপতি মোঃ আল আমিন, সুখিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হামিদ টিটু।
[caption id="attachment_3498" align="aligncenter" width="300"]
উদ্বোধক বক্তব্য রাখছেন[/caption]
আরও উপস্থিত ছিলেন ছয়চির শামসুদ্দীন জুনিয়র বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, চরপলাশ জামে মসজিদের সভাপতি মুজিবুর রহমান মাখন ভুইয়া, আমেরিকা প্রবাসী এহসানুল হক লালন ভুইয়া, গ্রিস প্রবাসী বাতেন আহমেদ জয় ভুইয়া, চরপলাশের মোঃ নুরুল ইসলাম লিটন সরকার, ৮নং ওয়ার্ড মেম্বার মোঃ শফিকুল ইসলাম হবি প্রমুখ। এছাড়াও ওয়ার্ডের আবু বাক্কার সিদ্দিক, জিল্লুর রহমান, সবুজ মিয়া, আল মামুন সহ দায়িত্বশীলবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
[caption id="attachment_3490" align="aligncenter" width="300"]
বাংলাদেশ জামায়াতে ইসলামী ৮নং ওয়ার্ডের উদ্যোগে প্রীতি উপহার সামগ্রী[/caption]
এসময় বক্তারা বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিষ্ঠার পর থেকেই আমরা এলাকার সুবিধা বঞ্চিত জনগণকে সহযোগিতা করে আসছি। বিগত বন্যার সময়ও অসহায় মানুষদের সহায়তা করেছি এবং মসজিদ-মাদ্রাসার উন্নয়নেও কাজ করছি। বিশেষ করে প্রতি ঈদে সুবিধা বঞ্চিতদের সহায়তা অব্যাহত রাখছি।
[caption id="attachment_3499" align="aligncenter" width="300"]
প্রধান অতিথি বক্তব্য রাখছেন[/caption]
তারই ধারাবাহিকতায় নিজস্ব অর্থায়নে এবার তিনটি গ্রামের ২৭০টি পরিবারকে ঈদ প্রীতি সামগ্রী বিতরণ করা শুরু করেছি। আমরা সবার কাছে দোয়া চাই, যতদিন বেঁচে থাকবো আপনাদের সেবা করার চেষ্টা করবো। ত্যাগের মধ্যেই প্রকৃত সুখ নিহিত বলে আমরা বিশ্বাস করি।