ঢাকাবুধবার , ১৮ মার্চ ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

ফুলপুরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী সিরাজুম মুনীর রিফাত

প্রতিবেদক
Daily Somor Diganta
মার্চ ১৮, ২০২৬ ১২:২২ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ময়মনসিংহের ফুলপুর উপজেলার সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আল মানার গ্রুপের চেয়ারম্যান, রিফাত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তরুণ সমাজ সেবক বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুম মুনীর রিফাত।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র রমজান মাস সংযম, আত্মশুদ্ধি ও সহমর্মিতার মাস। এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দের বার্তা নিয়ে আসে। ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের ধনী-গরিব, ছোট-বড় সবাই মিলেমিশে আনন্দ ভাগাভাগি করে নেয়।

তিনি সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঈদের এই পবিত্র মুহূর্তে অসহায়, দুস্থ ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আসুন, আমরা সবাই মিলে তাদের মুখে হাসি ফোটাই।

ঈদের এই আনন্দময় উৎসব সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। হিংসা-বিদ্বেষ ভুলে সবাই মিলে ঈদের খুশিকে ভাগাভাগি করে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে সকলের জীবন ঈদের দিনের মতোই রঙিন হোক এমন প্রত্যাশা করেন।

সিরাজুম মুনীর রিফাত আরও বলেন, ফুলপুর উপজেলার সার্বিক উন্নয়ন, শিক্ষার প্রসার, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি ও আধুনিক অবকাঠামো গড়ে তুলতে তিনি কাজ করতে চান। এজন্য তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ফুলপুরবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন। পাশাপাশি ফুলপুর উপজেলাকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে তিনি সবার সহযোগিতা প্রত্যাশা করেন।

Facebook Comments Box