ঢাকাবৃহস্পতিবার , ১৯ মার্চ ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচিত হলে ইমাম ও মুয়াজ্জিনদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করা হবে-ফুলপুরে সিরাজুম মুনীর রিফাত

প্রতিবেদক
Daily Somor Diganta
মার্চ ১৯, ২০২৬ ৫:৩৭ অপরাহ্ণ
Link Copied!

আরিফ রববানী ময়মনসিংহ:

ফুলপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আল মানার গ্রুপের চেয়ারম্যান, রিফাত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তরুণ সমাজ সেবক বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুম মুনীর রিফাত বলেছেন, বিগত দিনে ইমামদের শুধু অবমূল্যায়নই করা হয়নি, সীমাহীন নির্যাতন করা হয়েছে। মসজিদে মসজিদে রাজনৈতিক স্বার্থে খুতবা পাঠ করতে বাধ্য করা হয়েছে। তিনি বলেন- আগামীতে নির্বাচিত হলে ইমাম ও মুয়াজ্জিনদের আর্থ-সামাজিক উন্নয়ন, সম্মানী বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ তৈরিতে কাজ করা হবে।

বুধবার (১৮ মার্চ) দুপুরে রিফাত ফাউন্ডেশনের উদ্যোগে ফুলপুর উপজেলার ইমামদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আল মানার গ্রুপের চেয়ারম্যান, রিফাত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তরুণ সমাজ সেবক বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুম মুনীর রিফাত। অনুষ্ঠানে উপজেলার পৌর এলাকাসহ বিভিন্ন ইউনিয়নের মসজিদের ঈমামগণ উপস্থিত ছিলেন। এসময় তিনি আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে উপস্থিত ঈমামদের হাতে ঈদ উপহার তুলে দেন।

এসময় রিফাত ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন-
রিফাত ফাউন্ডেশন ইসলামী মূল্যবোধে বিশ্বাসী জনকল্যাণমুখী সংস্থা। নির্বাচিত হলে ফুলপুরের সামাজিক শান্তির শৃঙ্খলা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে ইমামদের সম্পৃক্ত করা হবে।

তিনি আরও বলেন, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আমি আপনাদের দোয়া ও সহযোগিতা নিয়ে বিজয়ী হলে ইসলামের কল্যাণে কাজ করবো। মসজিদের ইমাম- মুয়াজ্জিনদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবো ইনশাআল্লাহ ।

মতবিনিময় সভায় ইমাম ও মোয়াজ্জেনদের সম্মানজনক বেতন ভাতা নিয়ে প্রশ্ন উপস্থাপন করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণদ করা সহ  ইমাম ও মুয়াজ্জিনদের জন্য মাসিক নির্দিষ্ট ও সম্মানজনক ভাতার ব্যবস্থা করা, আধুনিক শিক্ষা ও ধর্মীয় বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা,মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করাসহ ঈমামদের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের প্রতিশ্রুতি ব্যক্ত করেন রিফাত ফাউন্ডেশনের চেয়ারম্যান সিরাজুম মুনীর রিফাত।

Comments

ধর্ম ও ইসলাম সর্বশেষ