ঢাকাশুক্রবার , ২৭ মার্চ ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে শহীদদের প্রতি এমপি, সিটি প্রশাসক, বিভাগীয় কমিশনার, ডিসি ও এসপির শ্রদ্ধা নিবেদন

প্রতিবেদক
Daily Somor Diganta
মার্চ ২৭, ২০২৬ ১০:১৫ অপরাহ্ণ
Link Copied!

আরিফ রববানী ময়মনসিংহ:

বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির শুভ সূচনা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) ভোর ৫টা ৫৬ মিনিটে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ, ময়মনসিংহ প্রাঙ্গণে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করে ময়মনসিংহ-৪ জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র রুকুনুজ্জামান সরকার, বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী এনডিসি, জেলা প্রশাসক সাইফুর রহমান, পুলিশ সুপার কামরুল হাসানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় ময়মনসিংহ-৪ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মী, এনডিসি, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক জ মোঃ রোকনুজ্জামান রোকন, জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ এবং সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও অংশীজনরা পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও নীরবতা পালন করেন।

পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে দিনব্যাপী নানা কর্মসূচি পালনের কথা জানানো হয়েছে। স্বাধীনতার মহান চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান উপস্থিত বক্তারা।

Comments