
স্টাফ রিপোর্টার:
ময়মনসিংহের সদর উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন , জন্ম-মৃত্যু নিবন্ধন, চোরাচালান প্রতিরোধে টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস হ্যাপির সভাপতিত্বে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা রাজনীতিবিদ, সাংবাদিক, ছাত্র প্রতিনিধিগণ বক্তব্য রাখেন।
উপস্থিত রাজনিতিবিধরা-অবৈধ মাদক উদ্ধার করা, আইন শৃংখলা স্বাভাবিক রাখা ও চোরাচালান প্রতিরোধে কি করণীয়, আইন শৃংখলা ব্যাহত হয় এইরকম কর্মকাণ্ড বন্ধ করা, মাদক,চুরি,ছিনতাই ও ডাকাতি কিভাবে প্রতিরোধ করা যায়, অবৈধ কর্মকাণ্ড পরিচালনাকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে অপরাধীদের আইনের আওতায় আনা, যানজট নিরসন করা, অপহরণ বন্ধে সকলে সোচ্চার হওয়া, রাস্তায় অবৈধভাবে দখল করা জায়গা দখলমুক্ত করা, অবৈদভাবে রাস্তার ওপরে ফুটপাতে দোকানপাট বসায় অভিযান পরিচালনা শেষে আর বসবেনা মর্মে মুচলেকা দেওয়ার পরেও আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে আবারো রাস্তার ওপরে এসে দোকান বসিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করায় জনস্বার্থে পুনরায় অভিযান পরিচালনা করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া সহ আরো বিভিন্ন বিষয়ে গুরুত্ব সহকারে আলাপ আলোচনা শেষে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি তার বক্তব্যে অবৈধ কর্মকাণ্ড বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা, ভূমিহীনদের যাচাই-বাছাই এবং তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ, উপজেলার আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ: সহ বিভিন্ন ইউনিয়নে চুরি, ডাকাতি, মাদক, চোরাচালান প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা রক্ষাসহ উপজেলার বিভিন্ন স্থানে জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করণ ও সড়ক পরিবহন ব্যবস্থাপনা, যানজট নিরসনে প্রয়োজনী ব্যবস্থা নেওয়ার বিষয়ে সকলের সহযোগীতা প্রত্যাশা করেন।
এসময় সহকারী কমিশনার ভূমি সৈয়দা তামান্না হুরায়রা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহজাহান কবির, কোতোয়ালি মডেল থানার প্রতিনিধি, ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা, উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিধ জোবায়রা বেগম সাথী, উপজেলা সমাজ সেবা অফিসার মাকসুদা খাতুন, উপজেলা আইসিটি কর্মকর্তা হাবিবুল্লাহসহ সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, রাজনীতিবিধ ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন