৩০ মার্চ সোমবার সংসদ নেতা ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী অধ্যাপক দিলারা হাফিজের জানাজার পর সংসদ নেতার কক্ষে এ বৈঠকটি হয়।
বৈঠকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেন এবং গণভোটে ‘হ্যাঁ এর পক্ষে দেয়া জনরায়কে সম্মান জানিয়ে তা বাস্তবায়নে সরকারকে উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
Comments

