ঢাকাসোমবার , ৩০ মার্চ ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

হাম আক্রান্তে শিশু মৃত্যুর ঘটনায় স্বাস্থ্যখাতের দুর্বলতা নিয়ে উদ্বেগ: স্বাস্থ্যমন্ত্রীর প্রতি কার্যকর পদক্ষেপের আহ্বান- মিয়া গোলাম পরওয়ার

প্রতিবেদক
Daily Somor Diganta
মার্চ ৩০, ২০২৬ ১১:১০ অপরাহ্ণ
Link Copied!

দেশে হাম আক্রান্ত হয়ে ৩৮ জন শিশুর মৃত্যুর ঘটনায় স্বাস্থ্যসেবা বিভাগের দুর্বলতা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার ৩০ মার্চ সোমবার এক বিবৃতি দিয়েছেন।

প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন, “চলতি মার্চ মাসে দেশের বিভিন্ন স্থানে হাম রোগে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩২ জন এবং এ বছর মোট ৪৬ শিশুর মৃত্যু ঘটেছে- যা অত্যন্ত মর্মান্তিক। কিন্তু এ বিষয়ে এখন পর্যন্ত সরকারের দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না।

তিনি আরও বলেন, এই পরিস্থিতির জন্য দেশের স্বাস্থ্যসেবা বিভাগের দুর্বলতা ও অব্যবস্থাপনাই প্রধানত দায়ী। দেশবাসীর ধারণা, স্বাস্থ্যখাতে ব্যাপক দুর্নীতি ও লুটপাটের কারণেই সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে। ফলে জনগণ তাদের সুচিকিৎসা পাওয়ার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এমতাবস্থায় হাম নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর প্রতি আহ্বান জানাচ্ছি।”

Comments