মোঃ স্বপন হোসেন:
আসন্ন পাকুন্দিয়া উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক মাওলানা মো. আজিজুল হক (কাজল)।
তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার রাজনৈতিক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন এবং পাকুন্দিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।