স্টাফ রিপোর্টার:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন- ২০২৬ ও গণভোট উপলক্ষে ময়মনসিংহ জেলার গফরগাঁও এ যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত ও এলাকাবাসীর সাথে মতবিনিময়।
বৃহস্পতিবার(২২জানুয়ারী) গফরগাঁও উপজেলার পৌর এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ময়মনসিলহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান, পুলিশ সুপার মো: মিজানুর রহমান এর নেতৃত্বে উপজেলা নির্বাহী অফিসার, বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সার্কেল ও থানার অফিসার ইনচার্জ, সেনাবাহিনী, র্যাব, আনসারসহ আইন শৃঙ্খলা বাহিনীর এক বৃহৎ যৌথ মহড়া অনুষ্ঠিত হয়।
এসময় গফরগাঁও রেল স্টেশন প্ল্যাটফর্ম, বুধিয়া মার্কেটের সম্মুখভাগ, জামতলা মোড়সহ আশ পাশের এলাকায় জেলা প্রশাসক ও পুলিশ সুপার সাধারণ ভোটারদের সাথে কথা বলেন ও সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।
জেলা প্রশাসক ও পুলিশ সুপার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও জেলা পরিষদের সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে মতবিনিময় ও সমন্বয় সভায় অংশগ্রহণ করেন। এসময় অতিথিবৃন্দ একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

