শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি: সকাল ১১:০০ ঘটিকায় কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লার সভাপতিত্বে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে একটি আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ১৬২, কিশোরগঞ্জ-১ মাজহারুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, জেলা নির্বাচন অফিসার মোর্শেদ আলম, জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র কর্মকর্তা, শিক্ষকসহ রাজনৈতিক দলের নেতাকর্মীগন, বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ ও কোমলমতি শিশু এবং তাদের অভিভাবকগণ।
Facebook Comments Box

