ঢাকাThursday , 19 February 2026
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে বাজারে জেলা প্রশাসক মূল্য তালিকায় ব্যবসায়ীদের সতর্কতা

প্রতিবেদক
Daily Somor Diganta
February 19, 2026 11:18 pm
Link Copied!

আরিফ রববানী ময়মনসিংহ:

পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সবজির দাম ভোক্তাদের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে ময়মনসিংহে বাজার তদারকি জোরদার করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে শহরের স্বদেশী বাজার,মেছুয়া বাজার পরিদর্শন করেন জেলা প্রশাসক সাইফুর রহমান। এ সময় তিনি বিভিন্ন দোকানে গিয়ে নিত্যপণ্যের মূল্যতালিকা যাচাই করেন এবং বিক্রয়মূল্য পর্যবেক্ষণ করেন।

লেবুসহ কয়েকটি পণ্যে নির্ধারিত দামের চেয়ে বেশি নেওয়ার অভিযোগ পেলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়। ব্যবসায়ীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, রমজানকে কেন্দ্র করে কেউ যেন অযৌক্তিকভাবে পণ্যের দাম না বাড়ান।

মনিটরিংকালে জেলা পুলিশ সুপার মিজানুর রহমান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক সাইফুর রহমান বলেন, ‘রমজানে সাধারণ মানুষের চাহিদা বৃদ্ধি পায়। তাই বাজারে দ্রব্যমূল্য যাতে ক্রয়ক্ষমতার মধ্যে থাকে এবং কোনো ব্যবসায়ী অতিরিক্ত দামে পণ্য বিক্রি করতে না পারে, সে লক্ষ্যে নিয়মিত তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।’ জেলা প্রশাসনের পক্ষ হতে ময়মনসিংহের বিভিন্ন বাজারে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাজার মনিটরিং করা হবে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে অনিয়ম পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রমজানকে সামনে রেখে বাজারে যাতে কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রি না করেন সেজন্য নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান জেলা প্রশাসক।

Comments