ঢাকাবুধবার , ১৭ জুন ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রুহুল আমিনের পাশে পাকুন্দিয়া উপজেলা জামায়াত

প্রতিবেদক
Daily Somor Diganta
জুন ১৭, ২০২৬ ১২:১২ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা-র পাটুয়াভাঙ্গা ইউনিয়ন-এর চকদিকা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মো. রুহুল আমিনের বাড়ি পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ। শনিবার (১৪ জুন) বিকেলে সম্প্রতি সংঘটিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রুহুল আমিনের বাড়ি পরিদর্শন করে তাঁর পরিবারের খোঁজখবর নেন নেতারা এবং তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩১ মে সন্ধ্যায় রুহুল আমিনের বসতঘরে রেফ্রিজারেটরের বৈদ্যুতিক তার থেকে আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয় বাসিন্দা মো. গিয়াস উদ্দিন জানান, আগুন লাগার খবর পেয়ে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ৯৯৯ নম্বরে ফোন করলে পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।

খবর পেয়ে পাকুন্দিয়া-কটিয়াদী সংসদীয় আসনে জামায়াত মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. রফিকুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের আমির মারফত আলী দুলাল, সেক্রেটারি মো. রফিকুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ, মাওলানা আব্দুল হালিম, ইকবাল হোসেন ও আরফান উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ অগ্নিকাণ্ডে হওয়া ক্ষয়ক্ষতির বিবরণ শোনেন এবং রুহুল আমিন ও তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতেও তাদের পাশে থাকার আশ্বাস দেন।

Comments