ঢাকাFriday , 29 May 2026
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

পাকুন্দিয়া উপজেলা জামায়াতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রতিবেদক
Daily Somor Diganta
May 29, 2026 2:10 pm
Link Copied!

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা:

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদুল আজহা উপলক্ষে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ মে) সকাল ৯টায় উপজেলা জামায়াতের অফিস হলরুমে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় এবং উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য ও জেলা রাজনৈতিক বিষয়ক সম্পাদক, সাবেক ভাইস চেয়ারম্যান এবং জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আজিজুল হক (কাজল)।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যক্ষ মাওলানা তৈয়বুজ্জামান, কটিয়াদি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা শফিকুল ইসলাম মোড়ল, জেলা তালিমুল কোরআনের সেক্রেটারি ও পৌর মেয়র প্রার্থী মাওলানা অধ্যক্ষ আবুল কাশেম, সাবেক উপজেলা আমীর ডা. সোহরাব উদ্দিন এবং মাওলানা বোরহান উদ্দিন।

অনুষ্ঠানে দারসুল কোরআন পেশ করেন মঙ্গলবাড়িয়া কামিল মাদরাসার মুহাদ্দিস মিনহাজ উদ্দিন।

বক্তারা বলেন, তাকওয়াভিত্তিক জীবন গড়ে তুলে সমাজকর্মী হিসেবে কাজ করে যেতে হবে। ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গড়তে দল-মত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ইসলামী আন্দোলনের সকল জনশক্তিকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে।

এসময় আরও বক্তব্য রাখেন লন্ডন প্রবাসী হাফেজ এরশাদ উল্লাহ, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, মোঃ ইব্রাহিম, মাহফুজুর রহমান ও শহিদুল্লাহ প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি আ ন ম আব্দুল্লাহ মোমতাজ, বায়তুল মাল সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, চন্ডিপাশা ইউনিয়ন সভাপতি নুরুল্লাহ আনসারী, কর্মপরিষদ সদস্য মাওলানা মুখলেছুর উদ্দিন আকন্দ এবং পৌর আমীর মাওলানা নাজমুল

Comments