ঢাকাTuesday , 26 May 2026
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

পাকুন্দিয়ায় জুলাই যোদ্ধা শহীদ কেফায়েত উল্লার পরিবারকে জামায়াতে ইসলামীর ঈদ উপহার প্রদান

প্রতিবেদক
Daily Somor Diganta
May 26, 2026 10:49 pm
Link Copied!

পাকুন্দিয়া ২৬ মে- পাকুন্দিয়ার জুলাই যোদ্ধা শহীদ কেফায়েত উল্লার পরিবারের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা ও পাকুন্দিয়া উপজেলার নেতৃবৃন্দ। কিশোরগঞ্জ জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক মো: রমজান আলীর নেতৃত্বে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, পাকুন্দিয়া উপজেলা আমীর মাওলানা আবদুল জব্বার, সেক্রেটারী মাওলানা মমতাজ উদ্দিন, পৌরসভা আমীর মাওলানা নাজমুল ইসলাম, চরকাওনা ইউনিয়ন সভাপতি হাবিবুর রহমান তারা, সেক্রেটারি মেরাজউদিন, মাওলানা আবদুল হালিম, শহীদ কেফায়েত উল্লার বাবা মাওলানা নুরুজ্জামান।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শহীদ কেফায়েত উল্লাহর পরিবারের খোঁজ খবর নেন এবং বাবা মাওলানা নুরুজ্জামানের হাতে ঈদ উপহার প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক মো: রমজান আলী।

Comments