ঢাকাশনিবার , ২১ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহ সদরে ইউএনও’র নেতৃত্বে ভাষা শহীদদের প্রতি উপজেলা প্রশাসনের শ্রদ্ধা

প্রতিবেদক
Daily Somor Diganta
ফেব্রুয়ারি ২১, ২০২৬ ৯:৫৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে নগরীর টাউন হল চত্বরে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস হ্যাপীর নেতৃত্বে ফুল দিয়ে শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানান সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হুরায়রা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা,উপজেলা আইসিটি কর্মকর্তা হাবিবউল্লাহ, কৃষি কর্মকর্তা জোবায়রা বেগম সাথী,, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) প্রাণিসম্পদ কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, , সমাজসেবা কর্মকর্তা মাকসুদা খাতুনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপী বলেন, “অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষা আন্দোলনের জন্য যারা জীবন দিয়ে শহীদ হয়েছেন, তাদের ঋণ কোনোদিন শোধ হওয়ার নয়। তাদের আত্মত্যাগের কারণেই আজ আমরা মাতৃভাষা বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে মর্যাদা পেয়েছি। তাই তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আত্মার মাগফেরাত কামনা করছি।

তিনি বলেন-একুশ খুব সহজে আসেনি এর জন্য জীবন দিতে হয়েছে, তেমনি জুলাই বিপ্লবও এমনি এমনি আসেনি রক্ত দিতে হয়েছে তাই দেশের জন্য যারা জীবন দিয়েছে তারা এদেশের মানুষের মঙ্গলের জন্যই জীবন দিয়েছে । তাদের রক্তের সাথে যেনো বেইমানি না করা হয়। এই ২১ শে ফেব্রুয়ারী দিনটি আমাদের জন্য একটি গৌরবের দিন।”

ইউএনও আরও বলেন- শহীদদের আত্মত্যাগ কখনোই বৃথা যেতে পারে না। বাংলা ভাষার মর্যাদা রক্ষায় নতুন প্রজন্মকে সচেতন হতে হবে এবং মাতৃভাষার প্রতি ভালোবাসা অন্তরে ধারণ করতে হবে। শহীদ মিনারে আগত সবার প্রতি ভাষা শহীদদের আদর্শ ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান। দিবসটি উপলক্ষে শহীদ মিনার প্রাঙ্গণে সর্বস্তরের মানুষের ঢল নামে, ফুলে ফুলে ভরে ওঠে শহীদ মিনার বেদি, আর শোক-শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হয় ভাষা শহীদদের অবিস্মরণীয় আত্মত্যাগ।

Facebook Comments Box