ঢাকাশনিবার , ২২ নভেম্বর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

পাকুন্দিয়ায় প্রবীণ সাংবাদিক ও শিক্ষক মোঃ আব্দুর রশীদ ভূঁইয়া আর নেই

প্রতিবেদক
Daily Somor Diganta
নভেম্বর ২২, ২০২৫ ৮:৪২ অপরাহ্ণ
Link Copied!

সমর দিগন্ত ডেস্ক:

কিশোরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সহ সাধারণ সম্পাদক ও পাকুন্দিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক আলহাজ এম.এ রশীদ ভূঁইয়া (৯০) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে তাঁর নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এছাড়াও তিনি কিশোরগঞ্জ জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সহ. সাধারণ সম্পাদক এবং পাকুন্দিয়া প্রেসক্লাবের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

সাংবাদিকতার পাশাপাশি তিনি শিক্ষকতা পেশায় একজন গুণী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাকুন্দিয়া উপজেলার আগরপাট্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘদিন চাকুরি শেষে অবসরগ্রহণ করেন। শিক্ষক থাকাকালীন তিনি কিশোরগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছিলেন। এছাড়াও তিনি পাকুন্দিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।

তিনি পাকুন্দিয়া উপজেলাধীন নারান্দী ইউনিয়নের আগরপাট্রা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি দৈনিক আজাদ, দৈনিক বাংলাবাজার, দৈনিক জাহান, স্থানীয় দৈনিক আজকের দেশ, শতাব্দীর কন্ঠ পত্রিকায় দীর্ঘদিন যাবত লেখা লেখি করেছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, সাত ছেল ও তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার (২২ নভেম্বর) জোহর নামাজ নাদ আগরপাট্রা ঈদগাহ মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

প্রবীণ গুনী সাংবাদিকের মৃত্যুতে পাকুন্দিয়া প্রেসক্লাব ও কিশোরগঞ্জ জেলায় কর্মরত বিভিন্ন সংগঠনের সাংবাদিকেরা গভীর শোক প্রকাশ করেছেন।

Comments