ঢাকাThursday , 16 April 2026
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

কিডনি রোগে আক্রান্ত ললিতাকে বাঁচাতে সাহায্যের আবেদন পরিবারের

প্রতিবেদক
Daily Somor Diganta
April 16, 2026 2:37 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ললিতা (৫৩) নামে এক অসহায় হতদরিদ্র মহিলা কিডনি রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে। মহিলাটিকে বাঁচাতে সহযোগিতার জন্য সমাজের বিত্তবান ব্যক্তি, প্রশাসন ও দানশীল সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁর পরিবার। ললিতা উপজেলার সুখিয়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামের দিনমজুর জসিম উদ্দিনের স্ত্রী।
পরিবার সূত্রে জানা যায়, কিছুদিন আগে পেটে ব্যথা থেকে কিডনিতে পাথর ধরা পড়ে ললিতার। পরবর্তীতে তা ডায়াবেটিস সহ জটিল রূপ নেয়। বর্তমানে সে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ বাড়িতে আছেন।
পরিবার জানিয়েছেন, তাকে সপ্তাহে অন্তত পাঁচ হাজার টাকার ঔষধ খাওয়াতে হয়। তাঁর উন্নত অপারেশন করানো প্রয়োজন। আর এর জন্য প্রায় জন্য ৫০,০০০-৬০,০০০/- টাকা টাকার প্রয়োজন। কিন্তু পরিবারের সামর্থ না থাকায় অর্থাভাবে চিকিৎসা ব্যাহত হচ্ছে।
অভাব-অনটনের সংসারে ভিটেমাটি ছাড়া আর কোনো সম্পদ নেই ললিতার স্বামীর। সংসারে স্ত্রী, দুই ছেলে, ছেলেদের বউ, দুই কন্যা ও তিন নাতিকে নিয়ে কোনো রকমে দিন খাটাচ্ছেন।
অশ্রুসিক্ত কণ্ঠে জসিম উদ্দিন বলেন, “ছয় মাস আগে ধারদেনা করে প্রাথমিক চিকিৎসা করিয়েছি আমার স্ত্রীর। আমি একজন খেটে খাওয়া দিনমজুর। অপারেশন/উন্নত চিকিৎসার খরচ বহন করার সামর্থ্য আমার নেই। তবুও সর্বস্ব দিয়ে চেষ্টা করেছি। এখন অপারগ হয়ে সবার কাছে সাহায্যের হাত পেতেছি। আমার স্ত্রীকে বাঁচতে সবাই সাহায্য করুন।
এলাকাবাসী জানান, ললিতার স্বপ্নময় বয়সটা কিডনি রোগ যন্ত্রণায় থমকে গেছে। সমাজের হৃদয়বান ব্যক্তি যদি এগিয়ে আসেন তবে সে সুস্থ হয়ে আবারো স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।
মানবিক কারণে সমাজের বিত্তবান ব্যক্তি, দানশীল সংগঠন ও সরকারি সহায়তা কামনা ললিতার পরিবার ও এলাকাবাসী। ললিতাকে সহযোগিতা করতে যোগাযোগ করতে পারেন 01855-224002 এই নাম্বারে।
Comments