ঢাকামঙ্গলবার , ২০ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

৮৫ আসন ছাড়ল জামায়াত

প্রতিবেদক
Daily Somor Diganta
জানুয়ারি ২০, ২০২৬ ১০:০৪ অপরাহ্ণ
Link Copied!

 

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ১০ দলীয় জোটের ঐক্যের মাধ্যমে ২১৫টি আসনে নির্বাচন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বাকি ৮৫ আসনে অন্য দলের নেতারা নির্বাচন করবেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এ সিদ্ধান্ত জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এর আগে জামায়াতে ইসলামী ১৭৯ আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছিল। ৪৭টি আসন ইসলামী আন্দোলনের জন্য রেখে বাকিগুলো এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, এলডিপি, এবি পার্টি, বিডিপি ও নেজামে ইসলাম পার্টির মধ্যে বণ্টন করা হয়েছিল। ইসলামী আন্দোলন না আসায় তাদের আসনগুলো বাকিদের মধ্যে বণ্টন করা হয়েছে।

এনসিপি ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২৩টি, খেলাফত মজলিসের ১২টি আসন নিশ্চিত হয়েছে বলে জানা গেছে। তাদের আরো কিছু আসন উন্মুক্ত রাখা হয়েছে। বিকেলে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়ের পর জোটের পক্ষ থেকে চূড়ান্ত তথ্য জানানো হবে বলে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন।

Facebook Comments Box