ঢাকাTuesday , 24 February 2026
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে ভূমি অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসক সাইফুর রহমান

প্রতিবেদক
Daily Somor Diganta
February 24, 2026 11:38 pm
Link Copied!

আরিফ রববানী ময়মনসিংহ:

ভূমি সেবার মানোন্নয়ন, নথিপত্র সংরক্ষণ এবং দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে ভূমি অফিসে জনগণের ভোগান্তি কমানো, স্বচ্ছতা আনা এবং দ্রুত সেবা নিশ্চিত করে স্বচ্ছ ও দুর্নীতি মুক্ত ভূমি সেবাকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দেওয়ার লক্ষে ময়মনসিংহ সদর উপজেলা ও পৌর ভূমি অফিসের কার্যক্রম পরিদর্শন করেছেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) তিনি ভূমি অফিসের সার্বিক কার্যক্রম, ভূমি সেবা প্রদান, রেকর্ড সংরক্ষণ, নামজারি ও খাজনা আদায় কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পাশাপাশি ভূমি অফিসে আগত সেবাগ্রহীতাদের সাথে কথা বলেন এবং সেবা প্রদানের মান আরও উন্নত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।এসময় তার সাথে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আজিম উদ্দিন উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক ভূমি সেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও ডিজিটাল সেবা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন এবং সাধারণ জনগণকে দ্রুত ও হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।

পরিদর্শনকালে তিনি ভূমি অফিসের সব কার্যক্রমের ওপর সন্তোষ প্রকাশ করে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

এ সময় তিনি কর্মকর্তা ও কর্মচারীদের জনগণ সেবা নিতে এসে যেনো ভূমি অফিসে ভোগান্তি না হয়, সেদিকে লক্ষ্যে রাখাসহ বিভিন্ন দিকনিদের্শনা প্রদানসহ ভূমি অফিসের ডিজিটাল সেন্টার রেকর্ড রুম পরিদর্শন করে রুমের সংস্কার ও নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

এসময় জেলা প্রশাসক ভূমি অফিস পরিদর্শনকালে কর্মকর্তা-কর্মচারীদের স্বচ্ছতা ও সততার সাথে কাজ করার এবং জনবান্ধব পরিবেশ তৈরির নির্দেশ দেন।

এর আগে জেলা প্রশাসক সাইফুর রহমান ভূমি অফিসে পৌছলে সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপী, সহকারী কমিশনার ভূমি সৈয়দা তামান্না হুরায়রা ও পৌর কর্মকর্তা জীবন কুমার বিশ্বাস তাকে ফুলের শুভেচ্ছায় বরণ করেন।

Comments