বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সহশ্রম-ধূলুদিয়া ইউনিয়নের পূর্বপুররা গ্রামের বাসিন্দা জুলাই গণঅভ্যুত্থানে শহীদ রাইফার পরিবারের পাশে দাঁড়ানো হয়। এ উপলক্ষে শহীদ রাইফার বাবার হাতে আর্থিক সহায়তা তুলে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার সম্মানিত আমির অধ্যাপক মোঃ রমজান আলী ও জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম ফারুকী।
এসময় উপস্থিত ছিলেন কটিয়াদী-পাকুন্দিয়ার গণমানুষের নেতা, জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা শফিকুল ইসলাম মোড়ল, উপজেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, ইউনিয়ন সভাপতি মাওলানা আবু হানিফা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি কামরুজ্জামান শাহ, ইউনিয়ন সেক্রেটারি আব্দুর রহমান আরজুসহ স্থানীয় নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, শহীদ পরিবারের প্রতি সম্মান ও দায়িত্ববোধ থেকেই এই সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। সমাজের বিত্তবানদেরও অসহায় ও শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।

