ঢাকাশুক্রবার , ২৯ মে ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

সড়ক দুর্ঘটনায় নিহত নিশাতের পরিবারে পাশে কটিয়াদি উপজেলা জামায়াত

প্রতিবেদক
Daily Somor Diganta
মে ২৯, ২০২৬ ২:২৩ অপরাহ্ণ
Link Copied!

কটিয়াদি উপজেলা সংবাদদাতা:

কটিয়াদী উপজেলার মধ্যপাড়ায় সংঘটিত মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত আচমিতা ইউনিয়নের পাঁচগাতিয়া গ্রামের যুবক আরিফুল ইসলাম নিশাতের পাশে কটিয়াদি উপজেলা জামায়াতে ইসলামী।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ বছরের এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের পরিবারের প্রতি সমবেদনা ও সান্ত্বনা জানাতে বৃহস্পতিবার নিশাতের বাড়িতে যান কটিয়াদী উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, উপজেলা সেক্রেটারী মাওলানা মাহমুদুল হাসান, আচমিতা ইউনিয়ন সভাপতি মাহবুবুর রহমান রহমত আকন্দ, ইউনিয়ন সেক্রেটারি আবুল কালাম আজাদ খোকা এবং পৌর জামায়াতের অন্যতম দায়িত্বশীল আজফাল হোসেন জুয়েলসহ স্থানীয় নেতাকর্মীরা।

নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা প্রদান করেন এবং মরহুম আরিফুল ইসলাম নিশাতের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করেন। তারা মহান আল্লাহ তায়ালার নিকট মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান এবং পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার তাওফিক কামনা করেন।

Comments